'বুলবুল'-এর পর কোন ঘুর্ণিঝড় ধেয়ে আসবে? নাম জেনে নিন আগেভাগেই

বুধবার রাত সাড়ে এগারোটার সময় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ঝড়টি। এই ঝড়ের মোকাবিলা করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন।

বুধবার রাত সাড়ে এগারোটার সময় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ঘূর্ণিঝড়টি। এই ঝড়ের মোকাবিলা করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সুন্দরবনের দিকে ধেয়ে আসছে বুলবুল

সুন্দরবনের দিকে ধেয়ে আসছে বুলবুল

প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়টি। বুধবার বলা হয়, ওড়িশা নয়, ঘূর্ণিঝড়েটি এগোচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। গতিপথের ইঙ্গিত অনুযায়ী, উত্তর অভিমুখে এগোতে এগোতে অতি তীব্র ঘূর্ণিঝড়েও পরিণত হচ্ছে বুলবুল। সোমবার ঝড়টি আছড়ে পড়তে পারে সুন্দরবন সংলগ্ন এলাকাতে। তবে এর প্রভাব বাংলাদেশে বেশি পড়বে না পশ্চিমবঙ্গে, তা স্পষ্ট করে বলতে পারছে না আবহওয়াবিদরা। তবে এই বিষয়ে সন্দেহ থাকলেও সন্দেহ নেই একটি বিষয়ে। তা হল ভারত মহাসাগর এলাকাতে তৈরি হতে চলা পরবর্তী ঘুর্ণিঝড়ের নাম।

ভারত মহাসাগরে তৈরি হতে চলা পরবর্তী ঘুর্ণিঝড়ের নাম কী?

ভারত মহাসাগরে তৈরি হতে চলা পরবর্তী ঘুর্ণিঝড়ের নাম কী?

ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ট্রপিক্যাল সাইক্লোনগুলির নাম দেওয়ার রীতি শুরু হয়েছে ২০০৪ সাল থেকে। বিশ্ব আবহাওয়া সংস্থা বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে আঞ্চলিক কমিটি গঠন করে। এই আঞ্চলিক কমিটিকে সেই অঞ্চলের সদস্য দেশ গুলো ঝড়ের বিভিন্ন নাম প্রস্তাব করে। ভারত মহাসাগরে হওয়া সমস্ত ঝড়ের ক্ষেত্রে এই নামকরণের দায়িত্ব বর্তায় ৮টি দেশের উপর। ভারত, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা - এই দেশগুলি পালা পালা করে ঝড়গুলির নামকরণ করে। সেই ক্রমে বুলবুলের নামকরণ করেছে পাকিস্তান। আর এর পরের ঝড়টির নাম হতে চলেছে পবন। এই নামকরণটি করেছে শ্রীলঙ্কা।

 ঘুর্ণিঝড়ের নামকরণ আগে থেকেই করা থাকে

ঘুর্ণিঝড়ের নামকরণ আগে থেকেই করা থাকে

একটি নির্দিষ্ট সময়ের সম্ভাব্য ঝড় গুলোর জন্য সদস্য দেশ গুলো পূর্বেই বিভিন্ন নাম প্রস্তাব করে রাখে। যখন ঝড় সৃষ্টি হয় তখন ওই তালিকা থেকে নাম গুলো ব্যবহার করা হয়। আর এই নাম গুলো কখনই দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। এমনই কিছু ঝড়ের নাম এবং প্রস্তাবিত দেশের নাম দেওয়া হল- ফণি(বাংলাদেশ), সিডর ( ওমান), নার্গিস (পাকিস্তান), বিজলি ( ভারত), আয়লা (মালদ্বীপ), রেশমি (শ্রীলঙ্কা), খাই-মুক ( থাইল্যান্ড) এছাড়াও রয়েছে ঘুর্ণিঝড় বায়ু, কিয়ার, মাহা এবং ফেতাই।

আগে ঝড়ের নামকরণের ক্ষেত্রে সাংকেতিক নাম ব্যবহার করা হত

আগে ঝড়ের নামকরণের ক্ষেত্রে সাংকেতিক নাম ব্যবহার করা হত

এই ব্যবস্থা চালুর আগে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিষয়ক দফতর বা 'ইন্ডিয়ান মেটিওরোলজিক্য়াল ডিপার্টমেন্ট' এই অঞ্চলে হওয়া ঝড়গুলির নামকরণ করত। তবে সেই নামকরণগুলির ক্ষেত্রে ব্যবহার করা হত নানারকম সাংকেতিক নাম। পরবর্তীতে বর্তমান নামকরণের ব্যবস্থা চালু হলে বিষয়টিকে সরল করতে এবং সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ও সংবাদমাধ্যমের প্রচারের সুবিধার স্বার্থে এমন নামকরণের রীতির প্রচলন শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+