Next CMs of three State: তিনরাজ্যে বিজেপির নয় পর্যবেক্ষক! শনিবারের মধ্যে মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণার সম্ভাবনা
Next CMs of three State: তিমন ডিসেম্বর ফল বেরনোর পরে ছয় দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখনও রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি নেতৃত্ব। তবে শনিবার সন্ধের মধ্যেই তা ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।
তিন রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে ফের বিজেপির সরকার হতে চলেছে। অন্য দুই রাজ্য রাজস্থান ও ছত্তিশগড় বিজেপি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ গোলযোগের কারণে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় দেরি হচেছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নির্বাচনে চেষ্টা চলেছে।

তিন রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে দলের সিনিয়র নেতাদের পর্যবেক্ষক করেছে বিজেপি। এই পর্যবেক্ষকরা বিধায়কদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাঁদের রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেবেন। তারপরেই বিধানসভা দলের আনুষ্ঠানিক বৈঠকে মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করা হবে।
বিজেপির তরফে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক করতে তিন পর্যবেক্ষককে সেখানে পাঠিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ এবং দলের জাতীয় সম্পাদক আশা লাকরা।
রাজস্থানেও তিন সিনিয়র নেতাকে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বে। এঁরা হলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যসভার সাংসদ সরোজ পান্ডে এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ছত্তিশগড়ে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমকে।
প্রত্যেক রাজ্যের এই তিনজন করে পর্যবেক্ষক শনিবার রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেবেন।












Click it and Unblock the Notifications