রাজনীতি নয়, রাষ্ট্রনীতির কাজ করছি! বিজেপির জাতীয় সম্মেলনে নিজের কাজের উল্লেখ শিবাজী 'অনুগত' PM মোদীর

দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় সম্মেলন। সেখানেই ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বললেন, আগামী একশো দিন দলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্ষমতায় থাকার পরেও, বিজেপি কর্মীরা সমাজের জন্য এত কিছু করে, তারা দিনরাত দৌড়য়, তারা শুধুমাত্র ভারতমাতার গৌরবের জন্য করে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি সেখানে উপস্থিত সব কর্মীদের অভিনন্দন জানাচ্ছেন। বিজেপি কর্মীরা বছরের প্রতিটি দিনেই দেশের সেবা করতে কিছু না কিছু করে চলেছেন। কিন্তু আদামী ১০০ দিন নতুন শক্তি, নতুন উদ্যোম, নতুন আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদী

তিনি বলেন, গত ১০ বছরে ভারত যে গতি অর্জন করেছে, তা নিয়ে বিশ্ব কথা বলছে। এটি প্রতিটি ক্ষেত্রে উচ্চতা অর্জন করেছে। এগুলি ছোট রেজোলিউশন নয়। এটি বিজেপির স্বপ্ন, দেশের উন্নয়ন করতে হবে। আগামী পাঁচ বছরে উন্নয়নে বড় ভূমিকা পালন করতে আগের থেকে অনেকগুণ দ্রুত কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি তৃতীয় মেয়াদের ক্ষমতা ভোগ করার জন্য বলছেন না। তিনি যদি বাড়ির কথা ভাবতেন, তাহলে কোটি কোটি গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করতেন না। তিনি দরিদ্র শিশুদের ভবিষ্যতের জন্য বেঁচে আছেন। কোটি কোটি নারী, দরিদ্র ও যুবকদের স্বপ্ন মোদীর সংকল্প।

মোদী বলেছেন, তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকেটয়লেটের ইস্যু তুলেছিলেন। ৩৭০ ধারা অবলুপ্তির কথা উল্লেখ করে তিনি বিজেপি কয়েক দশকের অমীমাংসিত কাজগুলি সমাধান করার সাহস দেখিয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি করে বিজেপি পাঁচ শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়েছে।

তিনি বলেছেন, দশ বছরের ক্লিন ইমেজ এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনা একটি ছোট বা সহজ কৃতিত্ব ছিল না। মোদী উল্লেখ করেন, একবার এক সিনিয়র নেতা তাঁকে বলেন, তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট কাজ করেছএন, তাঁর বিশ্রাম নেওয়া উচিত। সেই সময় মোদী তাঁকে উত্তর দেন, রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি ছত্রপতি শিবাজির আদর্শে বেঁচে থাকেন এবং তাঁর কাজ থেকে অনুপ্রেরণা পান।

প্রধানমন্ত্রী বলেন, বিজেপি যুব, মহিলা, গরিব এবং কৃষকদের শক্তিকে একত্রিত করে বিকশিত ভারত গড়ছে। আগামী দিনে মা-বোন ও কন্যাদের জন্য প্রচুর সুযোগ থাকবে। তিনি বলেন, ১৫ হাজার মহিলা সেলফ হেল্প গ্রুপ ড্রোন পাবে। এই ড্রোন কৃষিকে আধুনিকতা আনবে। দেশে তিন কোটি লাখপতি দিদি তৈরি করা হবে।

বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে এক ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দিতে ৬০ বছর সময় লেগেছিল। কিন্তু মাত্র দশ বছরে তারা অর্থনীতিতে দুই ট্রিলিয়ন যোগ করেছএন। তিনি বলেছেন, ভারত যথন পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবেস তখন প্রতিটি নাগরিকের জীবনধারা বদলে যাবে.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+