Push-Pull Train: রেল ট্র্যাকে ঝড় তুলবে পুশ-পুল ট্রেন! কবে হবে উদ্বোধন? কোন রুটেই বা চলবে
Push-Pull Train: ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত (vande Bharat Train) ট্রেন! চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও তিন ধরনের বন্দে ভারতের দেখা মিলবে। এমনটাই জানা গিয়েছে। তবে উৎসবের মাসে আরও একটি নতুন ট্রেন পেতে চলেছে দেশবাসী।
শুরু হচ্ছে প্রথম পুল-পুশ (Push-Pull Train) যাত্রী ট্রেন। আগামী ৩১ অক্টোবর ট্রেনটির উদ্বোধন হতে পারে। ইতিমধ্যে রেলবোর্ডের তরফে সবুজ সঙ্কেত মিলেছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। কিন্তু কি এই পুল-পুশ ট্রেন? এতে কি ধরনের সুবিধা পাবেন যাত্রীরা? আর সেটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

- Push-Pull Train: আসছে পুশ-পুল ট্রেন
রেলবোর্ডের এক আধিকারিক 'লাইভ হিন্দুস্থান' বলে একটি হিন্দি পোর্টালকে জানিয়েছেন, অইক্টবরের শেষে এই পুল-পুশ (Push-Pull Train) ট্রেন চালানো হবে। তবে কোন রুটে ট্রেনটিকে চালানো হবে তা এখনও স্পষ্ট নয়। তবে মোট ২২টি এইচএলবি কোচ থাকবে। তবে ট্রেনটি সম্পূর্ণ নন-এসি হবে। ট্রেনটির আগে এবং পিছনে ইঞ্জিন থাকবে। ট্রেনের গতি সাধারণ ট্রেনের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
- Push-Pull ট্রেন আসলে কি?
পুশ-পুল মোডে (What Is Push-Pull Train) একটি ইঞ্জিন আগে এবং পিছনে থাকে। বহু পাহাড়ি রেল ট্র্যাকে ট্রেনের (Push-Pull Train) আগে এবং সর্বশেষে দুই তরফেই ইঞ্জিন বসানো হয়। এমন অন্যান্য ট্রেনগুলিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
- Push-Pull Train: ১২ কোচের স্লিপার
ওই রেল আধিকারিক জানিয়েছেন, ২২টি এইচএলবি কোচ Push-Pull ট্রেনে ১২ কোচ স্লিপার হবে। আটটি কোচ সেকেন্ড স্লিপার বার্থ (সিটিং) হবে। দুটি কোচকে (Push-Pull Train) অবশ্যই প্রতিবন্ধী যাত্রীদের কথা ভেবে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। বার্থে চড়তে থাকবে সিঁড়ি। কোচে থাকবে বিশেষ ব্রেল লিপি। যা দৃষ্টিহীনদের বুঝতে এবং পড়তে সাহায্য করবে।
- Push-Pull Train: ভাড়া খুবই কম
বর্তমানে কিছু ট্রেন (Indian Train) প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছোটে। কিন্তু পুশ-পুলের ট্রেনের (Push-Pull Train) সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার হবে, এই গতি রাজধানী, শতাব্দী কিংবা দূরত্ব ট্রেনগুলির হয়ে থাকে। আর সেই গতিতেই ছুটবে রেলের নয়া ট্রেন। তবে ভাড়া খুবই কম হবে। এমনকি রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনের সুবিধা এতে মিলবে বলেও খবর। ট্রেনটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এতে ঝটকা খুবই কম লাগবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications