বিজেপি না কংগ্রেস, কাদের দায়িত্ব দেবে গুজরাতবাসী, কী বলছে নিউজ নেশনের সমীক্ষা
এবারের ভোট বেশ কঠিন লড়াই বিজেপির কাছে। কী বলছে নিউজ নেশনের সমীক্ষা, দেখে নেওয়া যাক একনজরে।
দীর্ঘ ২২ বছর ধরে একটানা গুজরাত শাসন করছে বিজেপি। ২০১২ সালে শেষ নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতে জয় পেয়েছে বিজেপি। তবে তিনবছর আগে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ আগলাতে ব্যস্ত মোদী। আর সেই সুযোগে গুজরাতে কিছুটা হলেও দাঁত ফোটাতে পেরেছে কংগ্রেস। পতিদার, ওবিসি ও অন্য সম্প্রদায়কে এক জায়গায় এনে বিজেপি বিরোধিতায় একসারিতে দাঁড় করাতে পেরেছে কংগ্রেস। যার ফলে এবারের ভোট বেশ কঠিন লড়াই বিজেপির কাছে। কী বলছে নিউজ নেশনের সমীক্ষা, দেখে নেওয়া যাক একনজরে। [আরও পড়ুন : গুজরাতে ভোট যুদ্ধে কারা এগিয়ে, কী বলছে টাইমস নাও-ভিএমআর সমীক্ষা]

গুজরাত ভোটে বিজেপি পেতে পারে সম্ভাব্য ১৩১-১৪১টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৭টির মধ্যে সম্ভাব্য আসন। এবং অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসনের মধ্যে।
ভোট শেয়ারেও গুজরাত বিধানসভা ভোটে এগিয়ে বিজেপিই। বিজয় রূপানির দল পেতে চলেছে ৪৯ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে থাকতে পারে ৩৭ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট।
অঞ্চল ভেদে কচ্ছ-সৌরাষ্ট্রের মোট ৫৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে সম্ভাব্য ৪৫টি আসন। কংগ্রেস পেতে পারে ৮টি ও অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১টি আসন। মধ্য গুজরাতের মোট ৪০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩টি, কংগ্রেস ১৫টি ও অন্যান্যরা ২টি আসন।
উত্তর গুজরাতে মোট ৫৩টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১০টি আসন। বাকী ৪৩টি আসন পেতে পারে বিজেপি। দক্ষিণ গুজরাতে মোট ৩৫টি আসনের মধ্যে ২৫টি কংগ্রেস ও ৯টি পেতে পারে কংগ্রেস। অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১টি আসন।












Click it and Unblock the Notifications