Lok Sabha Election 2024: নিউজ ১৮-র জনমত সমীক্ষায় চওড়া হাসি বিজেপির, বাংলায় চিন্তা বাড়ল তৃণমূলের

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। নিউজ ১৮-র সমীক্ষা চওড়া করবে বিজেপির হাসি।

নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন, অব কি বার, চারশো পারের। নিউজ ১৮-র মেগা ওপিনিয়ন পোলে বিজেপির সেই লক্ষ্যপূরণের আভাস। আবার পশ্চিমবঙ্গে সমীক্ষার ফলাফল উদ্বেগ বাড়াবে তৃণমূল কংগ্রেসের।

Lok Sabha Election 2024 -

নিউজ ১৮-র ওপিনিয়ন পোল অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিততে পারে ৪১১টি আসনে। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে ১০৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ২৭টি আসন।

পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট কার্যকরী হচ্ছে না। তৃণমূল কংগ্রেস ৪২টি আসনেই লড়ছে। বাম-কংগ্রেসের আসন সমঝোতাও হয়নি। বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি ২২টিতেও দেবে। আসানসোল আসনে প্রার্থী বদলের সম্ভাবনা। এই আবহে বাংলায় তৃণমূল যে ধাক্কা খেতে চলেছে, তেমনই আভাস মিলেছে।

২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন, বিজেপি ১৮টি, ২টি আসন ছিল কংগ্রেসের দখলে। নিউজ ১৮-র ওপিনিয়ন পোলে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর আসন বাংলায় বেড়ে ২৫টি হতে পারে। তৃণমূলের আসন সংখ্যা কমে নেমে আসতে পারে ১৭-তে। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জিততে পারবে না বলে আভাস মিলছে।

বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ গুজরাত, উত্তরাখণ্ড, রাজস্থানে সব কটি আসনে জিতবে বলে জনমত সমীক্ষায় প্রকাশ। তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৯টি, ইন্ডিয়া জোট ৬টি। ভারত রাষ্ট্র সমিতি ২টি ও অন্যান্যরা ১টিতে জিততে পারে।

অন্ধ্র প্রদেশে ইন্ডিয়া জোটের খালি হাতে ফেরার আভাস। এনডিএ ১৮টি ও ওয়াইএসএরসিপি ৭টি আসন জিততে পারে। ছত্তিশগড়ে ১১টির মধ্যে বিজেপি ১০টি জিততে পারে বলে আভাস, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১টি আসন। ওডিশাতেও বিজেডিকে টেক্কা দিতে পারে বিজেপি। এনডিএ পেতে পারে ১৩টি আসন, বিজেডি-র ঝুলিতে ৮ আসন যাওয়ার সম্ভাবনা।

ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১২টি আসনে জিততে পারে, কংগ্রেসকে ২টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। মহারাষ্ট্রে ৪৮টি লোকসভা আসন। ৪১টিতে জিততে পারে এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে ৭টি আসন।

এই ধরনের সমীক্ষা যে হুবহু মেলে তা নয়। প্রচারে ঝড় তুলে শেষ ল্যাপেও প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দেওয়ার মতো জায়গায় পৌঁছে যেতে পারে রাজনৈতিক দলগুলি। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সব আসনে প্রার্থীও ঘোষিত হয়নি। ফলে পরবর্তী সমীক্ষাগুলিতে অনেক উত্থান-পতন দেখা যাবে বলে দাবি রাজনৈতিক দলগুলির। আর সবার উপর জনগণের রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+