"হ্যান্ডসম" নন, তাই নোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে খুন করল সদ্য বিবাহিত স্ত্রী
স্বামী "হ্যান্ডসম" নন, আর তাই নোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে খুব করল সদ্য বিবাহিত স্ত্রী। পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুদ্দালোরে।
কুদ্দালোর, ১২ এপ্রিল : স্বামী "হ্যান্ডসম" নন, আর তাই নোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে খুব করল সদ্য বিবাহিত স্ত্রী। পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুদ্দালোরে।
মিডিয়া সূত্রের খবর, কুদ্দালোরের বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শেষমেষ রাগের মাথায় নোড়া দিয়ে স্বামীকে হামলা করে ২২ বছরের নববধূ। নোড়া দিয়ে স্বামীর মাথায় এমন আঘাত করে যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গত সপ্তাহেই বিয়ে হয়েছিল এই দুজনের।

পুলিশ জানিয়েছেন, তদন্তে উঠে এসেছ. মেয়েটির বাড়ির লোক আত্মীয় স্বজন প্রায়ই বলত পাত্র সুপুরুষ না, পাত্রীর সঙ্গে মানায়া না ছেলেটিকে। এই খুনের পিছনে এই উষ্কানিও কাজ করতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
ছেলেটির বয়স চবিবশ-পঁচিশের কাছাকাছি ছিল। গায়ের রং কালো ছিল। কোন পরিস্থিতিতে দুজনের বিয়ে হয় সেবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকী ছেলেটি ও মেয়েটির মা-বাবা সম্পর্কেও কোনও খোঁজ মেলেনি। ছেলেটি খুন হওয়ার আগে স্ত্রীয়ের সঙ্গে কী বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাও জানা যায়নি এখনও।
যদিও অভিযুক্ত স্ত্রীয়ের দাবি, অন্যকেউ তাঁর স্বামীকে খুন করেছে। স্বামীর মৃতদেহ দেখার পর সেই প্রথম সবাইতে খবর দেয়। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে সমস্ত তথ্যপ্রমাণ মেয়েটির দিকেই ইশারা করছে। স্বামীর খুনের অভিযোগে মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications