সরকারি কর্মীদের জন্য এল সুখবর! ভোটে জিতেই এবার থেকে সপ্তাহে দুদিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় এসেই নতুন ঘোষণা সিকিমের নতুন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ওরফে পিএস গোলের। সরকারি কর্মীদের জন্য পাঁচদিনের সপ্তাহের কথা ঘোষণা করেছেন তিনি। তাসিলিং-এ রাজ্য সচিবালয়ে তিনি দায়িত্বভার নেন।

ক্ষমতায় এসেই নতুন ঘোষণা সিকিমের নতুন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ওরফে পিএস গোলের। সরকারি কর্মীদের জন্য পাঁচদিনের সপ্তাহের কথা ঘোষণা করেছেন তিনি। তাসিলিং-এ রাজ্য সচিবালয়ে তিনি দায়িত্বভার তুলে নেন। এরপরই সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী। সমস্ত সরকারি কর্মীকে একটি পরিবারের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারিকর্মীদের জন্য সুখবর! এবার থেকে সপ্তাহে দুদিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সিকিমের সরকারিকর্মীরা এখন থেকে সপ্তাহে ৫ দিন অফিস করবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি তারা পূরণ করলেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিকিম ক্রান্তিকারী মোর্চার নির্বাচনী ইস্তেহারে সরকারি কর্মীদের ছয়দিন অফিসের পরিবর্তে ৫ দিন অফিসের কথা বলা হয়েছিল। নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে এই বাড়তি একটা ছুটির দিনে কর্মীরা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পাশাপাশি পরিবার পরিজনের সঙ্গে কাটাতে পারবেন।

সরকারিকর্মীদের জন্য সুখবর! এবার থেকে সপ্তাহে দুদিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে, রাজ্যের মন্ত্রী এবং বিধায়করা এবার থেকে স্করপিও গাড়ি ব্যবহার করবেন। এর আগে নির্বাচিত জনপ্রতিনিধিরা ফর্চুনার এসইউভি ব্যবহার করতেন। এই সিদ্ধান্তের ফলে সরকারের টাকা বাঁচবে বলেও জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মুখ্যসচিব এবং পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিকিমের পালজোর স্টেডিয়ামে সোমবার শপথ নেন প্রেম সিং তামাং ওরফে পিএস গোলে। তিনি সিকিমের ষষ্ঠ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন ১১ জন মন্ত্রী। ৩২ সদস্যের সিকিম বিধানসভায় সিকিম ক্রান্তিকারী মোর্চার সদস্য সংখ্যা ১৭। অন্যদিকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে ১৫ টি আসন।

সিকিমের নতুন মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+