যোগীর রাজ্যে নারকীয় ঘটনা, অপারেশন থিয়েটারে ঢুকে সদ্যোজাতকে খুবলে খেল কুকুর
ফের উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবার হাড়ির হাল দশা প্রকাশ্যে এলো। ফারুকাবাদে একি বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে সদ্যোজাতকে খুবলে খেল কুকুর।
ফের উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবার হাড়ির হাল দশা প্রকাশ্যে এলো। ফারুকাবাদে একি বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে সদ্যোজাতকে খুবলে খেল কুকুর। নারকীয় এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে উত্তর প্রদেশের সরকারি হাসপাতালে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সদ্যোজাতকে খুবলে খেল কুকুর
সকাল আটটার ঘটনা। ঠিক কয়েক মিনিট আগে পৃথিবীর আলো দেখেছিল শিশুটি। শিশুর মাকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে দিতে গিয়েছিল নার্সরা। তার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। চোখের পলকে অপারেশন থিেয়টারে ঢুকে সদ্যোজাত-র উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি।

চোখ আর বুকে আঁচর
শিশুর বাবা রবি জানিয়েছেন, তাঁদের অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চিৎকার শোনা গেলে তাঁরাও সেখানে ছুটে যান। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল শিশুটি। তার চোখে এবং বুকে আঁচড়ানোর দাগ ছিল।

হাসপাতালের গাফিলতির অভিযোগ
ফারুকাবাদের আবাস বিকা কলোনির আকাশ গঙ্গা হাসপাতালে কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামা চাপা দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছে শিশুর বাবা। তাঁদের টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত িশশু প্রসব করা হয়েছিল। কুকুরটি ভুল বশত অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। যদিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক মহেন্দ্র সিং। হাসপাতালের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications