প্রথমে মেয়ের নাম 'করোনা',এবার উত্তর প্রদেশে নবজাতকের নাম দেওয়া হল 'লকডাউন'

প্রথমে মেয়ের নাম 'করোনা',এবার উত্তর প্রদেশে নবজাতকের নাম দেওয়া হল 'লকডাউন'

করোনা মোকাবিলায় গত ২২ শে মার্চ থেকেই দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়তেও পারে লকডাউনের সময়সীমা। এমন সময়েই উত্তর প্রদেশে জন্ম নিল ফুটফুটে এক শিশু। বাবা মা তার নাম রাখলো 'লকডাউন'।

দেশকে বার্তা দিতেই নবজাতকের নাম দেওয়া হল 'লকডাউন'

দেশকে বার্তা দিতেই নবজাতকের নাম দেওয়া হল 'লকডাউন'

গত সোমবার উত্তরপ্রদেশে দেওরিয়ার খুখুন্দু গ্রামে জন্ম হয় শিশুটির। লকডাউন দশায় জন্মানোর কারণে তার নাম লকডাউন তো বটেই এছাড়াও রয়েছে আরও একটি কারণ। আরেকটি কারণ হিসাবে পরিবারের সদস্যরা জানান,করোনাভাইরাস মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পাশাপাশি, এমন সঙ্কটজনক মুহুর্তে এই সিদ্ধান্ত খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতেই নবজাতকের নাম লকডাউন রেখেছেন বলে জানিয়েছেন তারা।

লকডাউনের পক্ষে নবজাতকের পরিবার

লকডাউনের পক্ষে নবজাতকের পরিবার

এদিন নবজাতকের বাবা পবন জানান, "মহামারী রুখতে সরকারের এই নির্দেশ অনেকেই অমান্য করছেন৷ আমাদের উচিৎ সকলের ভালোর জন্য এই লকডাউন যথাযথ ভাবে মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তানের জন্ম দিলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নিই।"

মেয়ের নাম 'করোনা'

মেয়ের নাম 'করোনা'

লকডাউনের আগে গোরক্ষপুরে জনতা কারফিউয়ের দিন জন্ম নেওয়া একটি সদ্যজাত শিশু কন্যার নাম রাখা হয় 'করোনা'। যদিও এমন নামে অনেকেই তীব্র আপত্তি জানিয়েছেন তবুও কন্যা পিতা নীতেশ জানায়, এটি বিশ্বের অনেক লোকের প্রাণ নিয়েছে ঠিকই , তবে এটি আমাদের মধ্যে অনেক ভাল অভ্যাস ও ফিরিয়ে দিয়েছে।তাই এটি একটি লড়াইয়ের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+