গাফিলতি ঢাকতে সদ্যোজাতকে কমোডে ফ্লাশ করে দিল নার্স ও ৩ হাসপাতালকর্মী!

গাফিলতি ঢাকতে সদ্যোজাতকে কমোডে ফ্লাশ করে দিল নার্স ও ৩ হাসপাতালকর্মী!
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশে অমানবিকতার এমন চরম নিদর্শন কল্পনার অতীত। নিজেদের অপদার্থতা ঢাকতে এক সদ্যজাতকে কমোডে ফ্লাশ করে দিল দিল্লির হাসপাতালের এক নার্স ও ৩ হাসপাতালকর্মী।

মিডিয়ার খবর অনুযায়ী, ভাগপতের জেলা হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলা ভর্তি হন। হঠাৎ শরীর আনচান করায় নার্সকে সঙ্গে নিয়ে তিনি শৌচাগারে যান। শৌচাগারের কমোডে বসার পরই তিনি অনুভব করে প্রসব হতে চলেছে। এরপরই তিনি নার্সকে সে কথা বলেন। কিন্তু তার কথায় তেমন আমল দেননি ওই নার্স। কমোড থেকে উঠতে যাওয়ার সময় প্রসব করেন মহিলা। কিন্তু ওই নার্স সজাগ না থাকায় শিশুটি কমোডো পরে যায়। প্রসবের পরই আচ্ছন্ন হয়ে পড়েন ওই মহিলা।

ওই মহিলাকে কোনওমতে হাসপাতালের বিছায় শুয়ে দিয়ে আসেন নার্স। ততক্ষণ কিন্তু সদ্যোজাতটি কমোডেই পড়ে। এরপর ওই নার্স তাড়াতাড়ি ছুটে যান শৌচাগারে। নিজের গাফিলতি ঢাকতে অন্য ৩ হাসপাতাল কর্মীর সহায়তায় সদ্যোজাতকে লোহার রডের সাহায্য নিয়ে ফ্লাশ করে কমোড থেকে বের করে দেয় ওই নার্স।

ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামীকে বলা হয় কোনও সন্তান প্রসব করেননি তাঁর স্ত্রী। কিন্তু পরের দিন সকালে সাফাইকর্মী সদ্যোজাতর দেহটি দেখতে পেলে ঘটনাটি প্রথম সবার নজরে আসে। এই ঘটনায় হাসপাতালের তরফে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+