রাতের রাস্তায় একসঙ্গে যাচ্ছিল ভাই-বোন, হঠাৎই জনতার বেধড়ক মার, কোথায় হল এমন, দেখুন ভিডিও
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে গত বছরের উদযাপনে হামলা ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে। আর তার এক বছর ঘুরতে না ঘুরতেই আরেকটি নক্কারজনক ঘটনায় নাম জড়ালো বাগিচা শহর বেঙ্গালুরুর।
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে গত বছরের উদযাপনে হামলা ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে। আর তার এক বছর ঘুরতে না ঘুরতেই আরেকটি নক্কারজনক ঘটনায় নাম জড়ালো বাগিচা শহর বেঙ্গালুরুর। সেখানের ইন্দিরা নগরে বর্ষবরণের রাতে দুই বাইক আরোহীকে ধরে বেডধড়ক মারধর করে জনতা। সেই সিসিটিভি ফুটেজ কিছুদিন আগে ভাইরাল হয়ে যায়। আরোহীরা পশ্চিমবঙ্গের দার্জিলিং এর বাসিন্দা।

এক বাইক আরোহী ও তাঁর বোন দুজনে ইন্দিরা নগর দিয়ে যাচ্ছিলেন। তাঁদের মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মারধোর করা হয়। সেই রাত্রিতে গোটা বেঙ্গালুরু জুড়ে ছিল কড়া পুলিস নিরাপত্তা। তা সত্ত্বেও কী করে এই ঘটনা ঘটে যায়, তা নিয়ে রয়েছে বহু সংশয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বাইকটিকে মাটিতে ফেলে দিয়ে ওই দুজনকে মারধোর করা হয়।
বাইক আরোহীরা বার বার ছেড়ে দেওয়ার প্রার্থনা জানালেও তাঁদের রেয়াত করা হয়নি। জানা গিয়েছে, ওই দুই আরোহী দার্জিলিং এর বাসিন্দা। যাঁরা এখন বেঙ্গালুরুতে থাকেন। ভিডিওতে দেখা যাচ্ছে মদের বোতল দিয়ে কীভাবে মারধোর করা হচ্ছে এই মহিলাকে। এই ভিডিও সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে সুও মোটো দায়ের করে বেঙ্গালুরু পুলিশ।












Click it and Unblock the Notifications