Air India: দেশের মধ্যে যাতায়াতেও বিমানে মিলবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, এয়ার ইন্ডিয়ার বৈপ্লবিক পদক্ষেপ

Air India: নতুন বছরে বিরাট উপহার এয়ার ইন্ডিয়ার। এবার থেকে ভারতের মধ্যে বিমানযাত্রায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন যাত্রীরা।

ডোমেস্টিক ফ্লাইটে ওয়াই-ফাই পরিষেবা চালুর কথা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে টাটা গোষ্ঠীর অধীনস্থ এয়ার ইন্ডিয়া। ভারতে এই প্রথম এমন পরিষেবা চালু হলো।

New Year 2025

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আজ থেকে যাত্রীরা এয়ার ইন্ডিয়ার এ৩৫০, বি৭৮৭-৯ ও কয়েকটি বাছাই করা এ৩২১ নিও বিমানে এই পরিষেবা মিলবে। প্রথম পর্যায়ে কমপ্লিন্টারি অ্যাকসেস মিলবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।

যে বিমানগুলিতে এই ওয়াই-ফাই পরিষেবা প্রদানের কথা বলা হয়েছে সেই দেশীয় ও আন্তর্জাতিক বিমানগুলিতে নতুন বছর শুরুর আগেই যাবতীয় বন্দোবস্ত সেরে রাখা হয়েছে। এই পরিষেবা প্রদানের নিরিখে ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে এগিয়ে রইল এয়ার ইন্ডিয়া।

বিমানে ওয়াই-ফাই ব্যবহারের মাধ্যমে এবার যাত্রা চলাকালীনও যাত্রীরা ইন্টারনেট সংযোগ পাবেন। ফলে ওয়েবসাইট দেখা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে অসুবিধা হবে না। বাণিজ্য-সহ নানা কাজকর্ম করতে সুবিধা হবে। ফোনেও যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।

এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টোমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা বলেন, যাতায়াতের আধুনিক ব্যবস্থাপনায় যোগাযোগ বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিষেবা চালুর ফলে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা করার অভিজ্ঞতা উপভোগ করবেন অতিথিরা।

বিমান ১০ হাজার ফুট উঁচু দিয়ে যাওয়ার সময় ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেয়ে ল্যাপটপ, ট্যাবলেট, আইওএস বা অ্যান্ড্রয়েড সিস্টেম থাকা স্মার্টফোনে প্রয়োজনীয় কাজ সারা যাবে।

উল্লেখ্য, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস ও সিঙ্গাপুরের এয়ারবাস এ৩৫০, বাছাই করা এ৩২১ নিও ও বোয়িং বি৭৮৭-৯ বিমানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা প্রদানের ট্রায়াল চলেছিল এবং তাতে সাফল্য মেলে। তারপরই দেশের মধ্যে যে বিমানগুলি চলে তাতেও ইন্টারনেট পরিষেবা চালু হলো। কমপ্লিমেন্টারি পরিষেবা আরও বিমানগুলিতে ধাপে ধাপে চালু করা হবে।

বিমানের মধ্যে ওয়াই-ফাই সংযোগের বিষয় নির্ভর করে স্যাটেলাইট কানেক্টিভিটি, ব্যান্ডউইথের ব্যবহার, রুট ও সরকারি বিধিনিষেধের উপর। যাঁরা পরিষেবা ব্যবহার করবেন তাঁদের প্রথমে যেতে হবে ওয়াই-ফাই সেটিংসে। সেখানে গিয়ে এয়ার ইন্ডিয়া ওয়াই-ফাই নেটওয়ার্ককে বেছে নিতে হবে। পিএনআর ও এয়ার ইন্ডিয়া পোর্টালে থাকা পদবি দিতে হবে। তাতেই কমপ্লিমেন্টারি ইন্টারনেট পরিষেবা মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+