New Year 2024: বর্ষবরণের রাতে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর প্রশাসন, সতর্কতা জারি রাজধানীতে
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই নতুন বছরের অভ্যার্থনায় গোটা বিশ্ব। তাতে সামিল হবে ভারতও। দেশের মেট্রো শহরগুলিতে ইতিমধ্যেই চলছে বর্ষবরণের শেষ পর্যায়ের প্রস্তুতি। নিরাপত্তা জোরদার করা হয়েছে মেট্রো শহরগুলিতে।
বর্ষবরণের রাতে উৎসবে মাতবেন মানুষ। যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয়। কোনও রকম যাতে অশান্তি না ছড়ায় সেকারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে কলকাতা-দিল্লি-মুম্বই-বেঙ্গালুরু সহ একাধিক জায়গায়। বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে আজ দেশের সব মেট্রো শহরে।

রাতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই রাজধানী দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু শহরে একাধিক জায়গায় নতুন বছরের অভ্যর্থনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ সাজিয়ে তোলা হয়েছে। মধ্যরাত পর্যন্ত সেখানে উদযাপন চলবে।
শহরের ট্রাফিক পরিষেবা উন্নত রাখতেও সব প্রস্তুতি েনওয়া হয়েছে। সকাল থেকেই বর্ষশেষের দিনটি ভাল করে কাটাতে সকলে বেরিয়ে পড়েছেন রাস্তায়। শহর থেকে জেলা সর্বত্র পিকনিক থেকে শুরু করে বিনোদন পার্কে মেতেছেন সকলে। বিকেল গড়াতেই নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টিতে যোগ দিতে বেরোবেন সকলে। রাস্তায় গাড়ি বাড়বে। এবং মধ্যরাত পর্যন্ত যানজটের আশঙ্কা রয়েছে। সেকারণে সতর্ক করা হয়েছে ট্রাফিক পরিষেবা নিয়েও। যাতে ট্রাফিক পরিষেবা স্বাভাবিক থাকে সেকারণে সতর্ক প্রশাসন।
শহরের একাধিক জায়গায় ওয়ান ওয়ে করা হয়েছে যাতে জটিলতা তৈরি না হয় সেকারণে বিকল্প রাস্তাও তৈরি করা হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে আগে থেকেই সতর্ক করা হয়েছে। শুধুমাত্র দিল্লি শহরে ১০,০০০ পুলিশ িনয়োগ করা হচ্ছে রাস্তায়। এছাড়াও অতিরিক্ত ২৫০০ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে শহরের বিভিন্ন রাস্তায়। মদ্যপান করে গাড়ি চালানোর কড়া িনষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মদ্যপান করে কেউ গাড়ি চলাচ্ছেন কিনা সেটা নজরে রাখতে বিশেষ যন্ত্র বসানো হচ্ছে। তাতে সন্দেহভাজন কাউকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখা গেলে ট্রাফিক পুলিশ গাড়ি থামিেয় চেকিং করতে পারেন। নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications