Vande bharat Express: 'বুলেটে'র মতো ছিদ্র হাওড়া-এনজেপি বন্দে ভারতে! চেন্নাই থেকে এল চাকা
Vande bharat Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সারাই করতে চেন্নাই থেকে আনা হল চাকা। গত রবিবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে আচমকাই বিপত্তি ধরা পড়ে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি। চাকায় বড় ফুটো দেখা যায়।
আর সেই ত্রুটি মেরামত করতে চেন্নাইয়ের আইসিএফ কারখানা থেকে আনা হল চাকা। যুদ্ধকালীন তৎপরতায় এখন Vande bharat Express এর সেই চাকা পরিবর্তনের কাজ চলছে।

- Vande bharat Express: শহরে বিশেষজ্ঞদের দল
চাকার ত্রুটির কারণে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস গত সোমবার এবং মঙ্গলবার চালানো হয়। পুরানো যুব এক্সপ্রেসের একটি রেক দিয়ে পরিস্থিতি সামাল দেন রেল আধিকারিকরা। আজ বুধবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা বন্দ থাকে। আর এই সময়ের মধ্যেই দেশের প্রথম সেমি বুলেটটিকে মেরামতির কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে চেন্নাইয়ের আইসিএফ কারখানা থেকে বিশেষজ্ঞদের একটি দল কলকাতায় এসেছেন।
- Vande bharat Express: এল নতুন চাকা
তাঁরাই ট্রেনটির ত্রুটি মেরামতের কাজ চালাচ্ছেন। জানা গিয়েছে, এই বিশেষজ্ঞ দলের পরামর্শেই একেবারে সে রাজ্য থেকে নতুন একটি চাকা নিয়ে আসা হল। করমণ্ডল এক্সপ্রেসের লাগেজ ভ্যানে বন্দে ভারতের নতুন চাকাটি নিয়ে আসা হয়েছে। আর তা মঙ্গলবার সন্ধ্যাতেই পৌঁছে যান হাওড়া স্টেশনে। আজ বুধবার গোটা দিন সেই চাকা পরিবর্তনের কাজ চালানো হবে বলে জানা গিয়েছে।
- Vande bharat Express: চাকায় ফুটো হল কীভাবে?
কিন্তু এভাবে চাকায় ফুটো হল কীভাবে? রেলের একটি সুত্রের দাবি, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে বাইরে থেকে কিছু ছিটকে এসে লাগে। আর এরপরেই চাকা ফুটো হয়ে যায়। যদিও মাঝ পথে ট্রেনটিকে দাঁড় করিয়ে তা সারানোর চেষ্টা চালানো হয়। কিন্তু সফল হননি।
এরপর কার্যত 'আহত' অবস্থাতেই বন্দে ভারত ট্রেনটিকে হাওড়ায় ফিরিয়ে আনা হয়। কিন্তু দীর্ঘ যাত্রাপথে দফায় দফায় বিপত্তি ধরা পড়ে। শুধু তাই নয়, গোটা রাস্তাই বিকট শব্দ এবং ঝাঁকুনি দিতে থাকে।
- Vande bharat Express: লক্ষ্মীবারেই ট্র্যাকে ফিরবে?
ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে চালিয়ে ট্রেনটিকে ফেরত আনা হয়। এরপরেই গোটা চাকা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাইরে থেকে কি এমন ছিটকে এসে লাগল সেজন্যে 'বুলেটে'র মতো ছিন্দ্র তৈরি হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মেরামতির কাজ আজকের মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আর তা হলেই আগামীকাল বৃহস্পতিবার হেকে ফের ভারতীয় ট্র্যাকে ছুটবে দেশের প্রথম প্রথম বুলেট ট্রেনটি। এমনটাই আশা রেলের। যদিও বুধবার অতিরিক্ত একটি বন্দে ভারতের রেক চলে এসেছে হাওড়া স্টেশনে। প্রয়োজনে সেটিই হাওড়া-নিউ জলপাইগুড়ি রুট চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications