আগের থেকে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা, ভারতে সন্ধান মিলল ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের
ভারতে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BQ.1এর সন্ধান পাওয়া গেল
সোমবার পুনে থেকে এক করোনা আক্রান্ত রোগীর শরীরে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BQ.1 এর হদিশ পাওয়া গিয়েছে। ভারতে প্রথম ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BQ.1 এর সন্ধান পাওয়া গেলে। আমেরিকায় ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমেরিকায় আক্রান্তের ৬০ শতাংশের বেশি BQ.1 সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত হচ্ছেন।

পুনেতে BQ.1 শনাক্ত হওয়ার কিছুদিন আগেই ভারতে ওমিক্রনের অন্য একটি সাব ভ্যারিয়েন্ট BF.7 শনাক্ত করা হয়েছিল এক আক্রান্তের শরীরে। এই ভ্যারিয়েন্ট চিনের ভিতর মঙ্গোলিয়া অঞ্চলে মূলত দেখতে পাওয়া গিয়েছে। গবেষকরা জানিয়েছে, BQ.1 এবং BF.7 আগের থেকে অনেক বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই দুটি সাব ভ্যারিয়েন্টর প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। বেশিরভাগ ভ্যাকসিন এই দুটি সাব ভ্যারিয়েন্টর ক্ষেত্রে কাজ করছে না। BA.5 এর থেকে মিউটেশন হয়ে এই দুটি সাব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। তবে ভারতে মোট আক্রান্তের ৫ শতাংশের কম লোক ওমিক্রনের এই দুটি সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত হচ্ছেন। ভারতে BA.2 এবং সেখান থেকে মিউটেশন হয়ে BA.2.75 সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্তের ৮০ শতাংশ এই দুটি ভ্যারিয়েন্ট আক্রান্ত হচ্ছেন।
অন্যদিকে আবার BQ.1 ভ্যারিয়েন্ট মূলত আমেরিকা, জার্মানি, ব্রিটেনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে, ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, ওমিক্রনের উপপ্রজাতি BA.2.75.2 এর বিরুদ্ধে বেশিরভাগ অ্যান্টিবডি কাজ করছে না। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা জানালেন, শীতে ওমিক্রনের সংক্রমণ অনেকটা বেড়ে যাবে। ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে বাইভ্যালেন্ট ভ্যাকসিনগুলো ওমিক্রনের এই উপপ্রজাতির বিরুদ্ধে কিছুটা লড়াই করতে সমর্থ বলেই গবেষকরা জানিয়েছেন।
করোলিনস্কা ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, অ্যান্টিবডি BA.2.75.2 বিরুদ্ধে একেবারেই কাজ করছে না, তা বলা ভুল হবে। তবে ওমিক্রমনের অন্যান্য উপপ্রজাতির থেকে BA.2.75.2-এর প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি। এই উপপ্রজাতির বেশ কিছু বৈশিষ্ট্য অন্যদের থেকে আলাদা বলেও গবেষকরা জানিয়েছেন। মূলত স্পাইক প্রোটিনের রিসেপ্টর বাইন্ডিং ডোমেনে দুটি মিউটেশনের কারণে এই উপপ্রজাতির প্রতিরোধ ক্ষমতা এত বেশি বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
সুইডেনের স্টকহোমে ৭৫ জনের রক্তের সিরাম নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, অ্যান্টিবডিগুলো BA.5-এর তুলনায় BA.2.75.2 উপপ্রজাতির ক্ষেত্রে ছয় ভাগের এক ভাগ কাজ করে। গবেষকরা জানিয়েছেন, একই সময়ে রক্তের সমস্ত নুমনা সংগ্রহ করা হয়নি। তিনটি পৃথক সময়কালে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে ওমিক্রনের আবির্ভাবের আগে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ২০২২ সালের এপ্রিলে ওমিক্রন সুইডেনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সেই সময় কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অগাস্টের শেষে ও সেপ্টেম্বরের শুরুতেও বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে। দেখে গিয়েছে, BA.5-এর পর ওমিক্রমনের BA.2.75.2 উপপ্রজাতি আসে। যা আগের থেকে অনেক বেশি শক্তিশালী।












Click it and Unblock the Notifications