Vande Bharat: মাত্র তিন ঘন্টাতেই কাশ্মীর পৌঁছে দেবে বন্দে ভারত, প্রকাশ্যে এল টাইমটেবিল! ইতিহাসের সামনে রেল
Vande Bharat Express Train: খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার ভার্সন লঞ্চ করতে চলেছে ভারতীয় রেল (Indian Rail)। ইতিমধ্যে ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয়, যাত্রীরা একেবারে আরামে শুয়ে শুয়ে যাত্রা করতে পারবেন।
ইতিমধ্যে নয়া এই ট্রেনে যে লুক সামনে এসেছে তা যাত্রীদের নজর কেড়েছে। এখনও পর্যন্ত যা খবর খুব শীঘ্রই বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারে বন্দে ভারত (Vande Bharat Express Train) স্লিপার ভেরিয়েন্ট।

Vande Bharat Express Train: চলবে চেয়ারকার ভার্সন
আর তা হলে নয়া দিল্লি-শ্রীনগর রুটেই নয়া এই ট্রেন ছুটতে পারে। 'লাইভ হিন্দুস্থান' বলে একটু পোর্টালের খবর অনুযায়ী, জম্মু থেকে শ্রীনগরের মধ্যে একটি বন্দে ভারত (Kashmir Vande Bharat) চালানো হবে। আর তা চেয়ার কার ভার্সন। সেই রুটের 'সেমি বুলেটে'র (Vande Bharat Express Train) এই টাইম টেবিল সামনে এসেছে।
আর সেই অনুযায়ী, কাশ্মীরের মানুষ কিংবা পর্যটকরা একেবারে তুষারপাতের দারুণ একটা ছবি ট্রেনের মধ্যে বসেই উপভোগ করতে পারেবেন। এবং মাত্র তিন ঘণ্টার মধ্যে জম্মু থেকে শ্রীনগর পৌঁছে যাবেন। যা একেবারে যুগান্তকারী বলছেন বিশ্লেষকরা।
Vande Bharat Express Train: মাত্র তিন ঘণ্টা ১০ মিনিটে শ্রীনগর
দেশের রেল মানচিত্রের সঙ্গে যুক্ত হতে চলেছে জম্মু-কাশ্মীর। অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জম্মু থেকে শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলাচল করতে মাত্র তিন ঘণ্টা ১০ মিনিট সময় নেবে। এছাড়াও, জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত আরও দুটি মেল/এক্সপ্রেস ট্রেন চালু হবে বলেও খবর। জম্মু থেকে শ্রীনগর ট্রেন রুটে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। খুব শীঘ্রই এই কাজ শেষ হয়ে যাবে বলেই আশা।
Vande Bharat Express Train: এক নজরে টাইম টেবিল
'লাইভ হিন্দুস্থানে'র খবর অনুযায়ী, জম্মু-শ্রীনগরের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলবে সেটি কাটরা স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে। এরপর শ্রীনগর পৌঁছবে সকাল ১১ টা ২০ মিনিটে। আবার শ্রীনগর থেকে দুপুর ১২ টা ৪৫ মিনীটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। কাটরা পৌঁছে দেবে বিকেল ৩ টে ৫৫ মিনিটে। এখনও পর্যন্ত সরকারি ভাবে এই রুটে ট্রেনের ঘোষণা করা হয়নি। তবে টাইম টেবিল রেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি।
বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হলে আরও বেশি করে পর্যটক আসবে। সে রাজ্যে অর্থনৈতিক বিকাশ ঘটবে। তৈরি হবে কর্ম সংস্থান।












Click it and Unblock the Notifications