New Vande Bharat Train: বন্দে ভারত এক্সপ্রেসে বড় বদল! আরও বেশি যাত্রী নিয়ে ১৩০ কিমি গতিতে ছুটবে নয়া 'বুলেট'

New Vande Bharat Train: বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য বড় খবর। গড়ে প্রতি ঘণ্টায় ১০০ কিমি গতিবেগে ছোটে ভারতের প্রথম এই সেমি বুলেট। ৮ কিংবা ১৬ কোচের হয়ে থাকে এই ট্রেন। মোদী সরকারের অন্যতম গর্বের এই ট্রেন। এবার তাতেই আসছে বড় বদল।

একেবারে নতুন রঙ এবং আরও দ্রুত গতিতে ছুটতে চলেছে বন্দে ভারত (New Vande Bharat Train)। শুধু তাই নয়, আরও অতিরিক্ত যাত্রী বহনে সক্ষম হবে। আহমেবাদ-মুম্বই রুটে নয়া এই ট্রেনের ট্রায়াল রান চালানো ভারতীয় রেল (Indian Rail)।

New Vande Bharat Train

New Vande Bharat Train: ১৩০ কিমি গতিতে ছুটল

জানা যাচ্ছে, নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস (New Vande Bharat Train) সকাল ৭টার সময় আহমেদাবাদের কল্লুপুর স্টেশন থেকে রওনা হয়। প্রতি ঘণ্টায় ১৩০ কিমি গতিতে এই ট্রেন ছোটে। আহমেবাদ-মুম্বই রুটে দুটি বন্দে ভারত চলে। প্রতি ঘণ্টায় ১০০ কিমি বেগে সেগুলি ছোটে। নয়া বন্দে ভারতের গতি একেবারে চমকে দিয়েছে। নতুন ট্রেনটি মাত্র ৫ ঘন্টা ২৫ মিনিটের মধ্যে আহমেদাবাদ-মুম্বই'য়ের মধ্যে যাত্রা শেষ করেছে। শুধু তাই নয়, নতুন বন্দে ভারতে যুক্ত করা হয় ২০ টি কোচ।

New Vande Bharat Train: চাহিদা বাড়ছে

অহমেদাবাদ-মুম্বই রুটে দুটি বন্দে ভারত (New Vande Bharat Train) চলে। যাত্রীদের রেসপন্স বেশ ভালো। প্রত্যেকদিনেই ট্রেনে ওয়েটিং লিস্ট থাকে। ভিড় আর চাহিদার কথা মাথায় রেখেই আরও একটি বন্দে ভারত চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এই রুটে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চলে প্রতিটিতে ১৬টি কোচ রয়েছে। নতুন বন্দে ভারতে ২০টি কোচ থাকবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একাধিক নতুন ফিচারও এতে যুক্ত করা হিওয়েছে বলে জানা যাচ্ছে।

New Vande Bharat Train: ট্রায়াল রানে ছিল নজর -

নতুন বন্দে ভারত (New Vande Bharat Train) এই রুটে একেবারে প্রতি ঘণ্টায় ১৩০ কিমি বেগে চালানো হয়। পশ্চিম রেলওয়ের শীর্ষ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা এই ট্রায়াল রানের নজর রাখেন। আগে থেকেই রেলমন্ত্রকের রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড ওরগানাইজেশন আহমেদাবাদ-ভাদোদরা-সুরত-মুম্বই সেন্ট্রালের মধ্যে এই ট্রায়াল রান চালানোর অনুমতি দেওয়া হয়।

সেই মতো আগে থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। যা খবর, খুব শীঘ্রই ভারতীয় রেল ট্র্যাকে যুক্ত হবে নয়া এই ট্রেন। যাত্রীদের দাবি, নয়া বন্দে (New Vande Bharat Train) ভারত ট্রেনটিতে আরও যাত্রী যেতে পারবে। তাতে সুবিধা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+