Vande Bharat Express: পুজোয় পুরী যেতে আরও একটি বন্দেভারত! কখন ছাড়বে এই ট্রেন?
Vande Bharat Express: সামনেই উৎসবের মরশুম! আর সেই সময় আরও ভিড় বাড়বে পুরী সহ বিভিন্ন পর্যটনস্থলগুলিতে। তবে উৎসব কিংবা যে কোনও সময়ই জগন্নাথ ধাম মানুষের কাছে আবেগ।
সারা বছরই বহু মানুষ ভিড় জমান সমুদ্রপাড়ে। এই অবস্থায় পুরীতে যাওয়ার পরিকল্পনা করছেন এমন পর্যটকদের জন্যে দারুণ খবর। আরও একটি বন্দে ভারত (Vande Bharat Express) পাচ্ছে ওডিশা (Odisha)। এবং সেটি যাবে পুরী স্টেশন (Puri Station) পর্যন্ত।

Vande Bharat Express: পুজোর আগেই আরও বন্দে ভারত
এই মুহূর্তে দেশের সবথেকে দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত (Vande Bharat Express)। হাওড়া থেকে পুরী রুটে ইতিমধ্যে একটি বন্দে ভারত চলছে। সপ্তাহে ছয়দিন চলে ওই ট্রেন। ইতিমধ্যে এই রুটে ভারতের প্রথম সেমি বুলেট চালিয়ে সফল রেলওয়ে। এই অবস্থায় আরও একটি বন্দে ভারত চালাতে চায় রেলওয়ে। আর তা পুজোর আগেই শুরু হতে চলেছে। তবে তা চলবে রাউরকেল্লা এবং পুরী (Puri Rourkela Vande Bharat Express) স্টেশনের মধ্যে। ইতিমধ্যে এই রুটে সেমি বুলেট চালানোর সবুজ সঙ্কেত মিলেছে বলেই খবর।
VandeBharat Express: ভুবনেশ্বরে পাঁচ মিনিটের জন্যে থামবে
ফলে খুব শীঘ্রই ট্রায়াল শুরু হবে বলেই খবর। যা খবর, সপ্তাহে ছয়দিনই চলবে রাউরকেল্লা এবং পুরী বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি। তবে শনিবার পরিষেবা বন্ধ থাকবে বলেই খবর। তবে এই দীর্ঘপথে বেশ কয়েকটি স্টপেজ রাখা হচ্ছে বলেই রেল সূত্রে জানা গিয়েছে। থামবে খুরদা, ভুবনেশ্বর, কটক, ঢেনকানাল, সম্বলপুর সহ আরও কয়েকটি স্টেশনে। তবে স্টেশনগুলিতে দু মিনিটের জন্যে দাঁড়াবে। তবে একমাত্র ভুবনেশ্বরে পাঁচ মিনিটের জন্যে থামবে ট্রেনটি।
Vande Bharat Express: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল
বলে রাখা প্রয়োজন, রাউরকেল্লা এবং পুরী বন্দে ভারত (Vande Bharat Express) চালানো নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এমনকি লাইনেরও কাজ করা হয়। অবশেষে শুরু হচ্ছে সেই পরিষেবা। যা খবর, সকাল পাঁচটায় পুরী থেকে যাত্রা করবে বন্দে ভারতটি। আর তা রাউরকেল্লা পৌঁছবে ১২ টা ৪৫ মিনিটে। ওইদিনই আবার পুরী স্টেশন ফিরবে ট্রেনটি। জানা যাচ্ছে, রাউরকেল্লা থেকে দুপুর ২ টো ১০ মিনিটে যাত্রা শুরু করবে। আর সেটি রাত ৯টা ৪০ মিনিটে পুরী স্টেশন পৌঁছে যাবে।
Vande Bharat Express: উদ্বোধন করবে মোদী
সেপ্টেম্বরেই শেষেই রাউরকেল্লা এবং পুরী বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটির উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আরও পাঁচটি রুটে বন্দে ভারতেরও উদ্বোধনও হবে সেদিন। এমনটাই জানা গিয়েছে। আর সেই প্রস্তুতি নিয়েই যাবতীয় কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications