দু-দিনের সফরে দিল্লিতে পা রাখলেন নয়া মার্কিন বিদেশ সচিব, স্বাগত জানাল বিদেশ মন্ত্রক
দু-দিনের সফরে দিল্লিতে পা রাখলেন নয়া মার্কিন বিদেশ সচিব, স্বাগত জানাল বিদেশ মন্ত্রক
পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী অবশেষে ভারতে পা রাখলেন মার্কিন বিদেশ সচিব অ্যন্টনিও ব্লিনকেন। বাইডেন সরকারর নয়া বিদেশ সচিব হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি।এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ক্রমেই অবস্থার অবনতি হয়েছে সেদেশের। এই প্রেক্ষাপটে ব্লিনকেনের ভারত সফর বিশেষ ভাবে গুরুত্ব পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের পর থেকেই ব্লিনকেনের ভারত সফর নিয়ে চাপানৌতর শোনা যাচ্ছিল। একাধিকবার দিনক্ষণ ঠিক হলেও কোভিডের কারণে তা পিছিয়ে যায়। এদিকে কুয়েতে যাওয়ার আগে বুধবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন ব্লিনকেন। বুধবারই দেখা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
মোদী-দোভালের সঙ্গে বৈঠকে আফগানিস্তান সঙ্কট নিয়ে আলোচনার পাশাপাশি করোনা মহামারির মোকাবিলা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নজরদারি, রাষ্ট্রপুঞ্জে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আগামীতে ইন্দো-মার্কিন সম্পর্ক জোরদার করতেও এই সফর বিশেষ ছাপ ফেলবে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে চিনা আগ্রাসনের মোকাবিলার বিষয়েও আলোচনা দুই দেশের শীর্ষ স্থানীয় কর্তাদের মধ্যে আলেচনা হবে বলে শোনা যাচ্ছে।
এদিকে ব্লিনকেন দিল্লি পৌঁছানোর পর ভারতের বিদেশ মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় তাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বুধবারই মোদী দোভালের ছাড়াও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে ব্লিকেনের আলোচনার কথা রয়েছে। দুদিনের এই ভারত সফরে চিন আফগানিন্তান ইস্যু ছাড়াও বিদেশ মন্ত্রীর সঙ্গে ইন্দো-প্যাসিফিক বিভিন্ন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, গণতন্ত্র এবং জলবায়ু সংকট নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications