বিজেপির ‘ম্যানিপুলেটেড টুলকিট’ ইস্যুতে নয়া মোড়, টুইটারকে আইনি নোটিশ দিল্লি পুলিশের
বিজেপির ‘ম্যানিপুলেটেড টুলকিট’ ইস্যুতে নয়া মোড়, টুইটারকে আইনি নোটিশ দিল্লি পুলিশের
টুলকিট ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনে সম্প্রতি নিজেরাই বেকায়দায় পড়েছে বিজেপি। এমনকী কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়ে খোদ টুইটার কর্তৃপক্ষের দাবি টুইটারে টুলকিট নিয়ে 'ভুয়ো' টুইট করেছেন বিজেপির সর্বভাবরতীয় সভাপতি জেপি নাড্ডা সহ ৫ বিজেপি নেতা। যা নিয়ে কেন্দ্র-টুইটার টানাপোড়েন অব্যহত রয়েছে। এবার এই ইস্যুতেই টুইটারকে নোটিশ দিল দিল্লি পুলিশ।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
সম্প্রতি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কয়েকটি স্ক্রিনশট টুইট করে দাবি করেন, সেগুলি অতিমারির সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানোর কৌশল সংক্রান্ত কংগ্রেসের 'টুলকিট'-এর অংশ। তাঁর আরও দাবি, অতিমারিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের অভিযানকে প্রকৃতপক্ষে কংগ্রেস নিজেদের প্রচারের কাজে ব্যবহার করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের দাবি কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কারসাজি করে কংগ্রেসের লোগো ব্যবহার করে ওই টুলকিট বানিয়েছে বিজেপি।

টুইটারকে আইনী নোটিশ ধরাল দিল্লি পুলিশ
পরবর্তীত তদন্ত প্রক্রিয়া এগোলে কার্যত কংগ্রসেরে দাবিকেই মান্যতা দেয টুইটার। পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয় ম্যানিপুলেটেড বা কারসাজি মিডিয়ার তকমা। যা নিয়ে গত সপ্তাহ থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এমনকী এই নিয়ে দেশজোড়া বিতর্কের 'টুলকিট' সম্পর্কে সম্বিত পাত্র-সহ বিজেপি নেতাদের করা টুইট থেকে 'কারসাজি'-র তকমা সরাতে টুইটারকে চিঠিও দেয় নরেন্দ্র মোদী সরকার।

প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের নিরপেক্ষতা নিয়ে
এবার কেন্দ্র দেখা পথে হেঁটেই টুইটারকে আইনি নোটিস ধরাল দিল্লি পুলিশ। এমনকী কেন তারা সম্বিত পাত্রের টুইটের সঙ্গে এই কাজ করেছে সেই কারণ দর্শাতেও বলা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে। এদিকে এই খবর চাউর হতেই দিল্লি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এছড়াও আগেই টুইটারকে আরও একটি চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে।

বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর দায়ের কংগ্রেসের
এদিকে ইতিমধ্যেই জে পি নাড্ডা, বি এল সন্তোষ, স্মৃতি ইরানী এবং সম্বিৎ পাত্র, এই চার বিজেপি নেতার ট্যুইটার হ্যান্ডেল সাসপেন্ড করার দাবি জানানো কংগ্রেসের তরফে। এমনকী ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বের দাবি বিজেপি নেতৃত্ব কংগ্রেসের লেটারহেড জাল করে তাতে কিছু ভুয়ো তথ্য লিখে তা প্রচার করে। হাত শিবিরের ভাবমূর্তি নষ্ট করতেই তারা এই কাজ করে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications