আইসিআইসিআই-ভিডিওকন মামলায় নতুন মোড়, ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে দীপক কোছার
আইসিআইসিআই-ভিডিওকন মামলায় নতুন মোড়, ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে দীপক কোচর
আইসিআইসিআই-ভিডিওকন মামলায় এবার নতুন মোড়। সূত্রের খবর, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচরের স্বামী দীপক কোচরকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার আর্থিক কেলেঙ্কারী, অর্থপাচার ও দুর্নীতির দায়ে অভিযুক্ত দীপক কোচরের বিরুদ্ধে এই রায় দিয়েছে মুম্বইয়ের স্পেশাল পিএমএলএ কোর্ট।

সিবিআই চার্জশিটেও রয়েছে নাম
এদিকে বেআইনি ভাবে ঋণ পাওয়া ও আর্থিক তছরুপের মামলায় সোমবারই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হাতে গ্রেফতার হন দীপক কোচর। এদিকে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভিডিওকন ঋণ দেওয়ার অভিযোগে মামলা চলছে চন্দা কোচরের বিরুদ্ধেও। সিবিআই চার্জশিটেও এই দুজনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে।

২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যেউ চলে এই কারচুপি
এদিকে সব মিলিয়ে ভিডিওকনকে মোট ২৪ বার ঋণ দেওয়া হয় বলেও খবর। আইসিআইসিআই প্রদত্ত মোট ৭৮৬২ টাকা ঋণের মধ্যে ১৮৭৫ কোটিতে বড়সড় আর্থিক দুর্নীতি রয়েছে বলে মত ইডি আধিকারিকদের। সূত্রের খবর, ২০০৯ থেকে ২০১৭ অবধিই মূলত এই বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়।

ভিডিওকন গ্রুপ ও ম্যাটিক্স ফার্টিলাইজারের কাছ থেকে আসে বড় বিনিয়োগ
এদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক লোনের বিষয়ে সবুজ সংকেত মেলার পর ২০১০ সালে ভিডিওকন গ্রুপ থেকে ৬৪ কোটি টাকার লগ্নিও আসে দীপক কোচরের নিউপাওয়ার রিনিউয়েবেলসে। পাশাপাশি ম্যাটিক্স ফার্টিলাইজার নামে একটি সংস্থার কাছ থেকেও আসে ৩২৫ কোটির বিনিয়োগ। এই সমস্ত লেনদেনই বর্তমানে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা।

সোমবারই দীপক কোচরকে গ্রেফতার করে ইডি
সূত্রের খবর, এই মামলায় এর আগেও দীপক কোচরকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা। সোমবারও তদন্তের স্বার্থে দীপককে দিল্লিতে ডাকেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। অবশেষ আশাব্যাঞ্জক উত্তর না মেলায় অর্থপাচার প্রতিরোধ আইনের আওতায় ওইদিনই তাকে গ্রেফতারির পথে হাঁটে ইডি।












Click it and Unblock the Notifications