রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, ৯ পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের
রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়। এবার ৯ পুলিশকর্মীকে তলব করল সিবিআই।
রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়। এবার ৯ পুলিশকর্মীকে তলব করল সিবিআই।
সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেবির কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ৯জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, রোজভ্যালির তদন্তের শুরুর দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেবি যখন বাগুইহাটির রোজভ্যালির অফিসে তদন্তের জন্য যায়, সেই সময় আলোক মুখোপাধ্যায়, ত্রিগুনা রায়, তারক শঙ্কর ভট্টাচার্য্য সহ ৯জন পুলিশ কর্মী তাদের বাঁধা দেয়। ফলে তাদের তদন্ত বন্ধ হয়ে পরে।
এই ঘটনায় সেবি নিজস্ব একটি রিপোর্ট তৈরি করে ওই ৯জন পুলিশ কর্মীর বিরুদ্ধে। রোজভ্যালির তদন্ত শুরু করায় সিবিআইয়ের হাতে পৌঁছায় সেবির সেই রিপোর্ট। সেই রিপোর্টের উপর ভিত্তি করে ৯জন পুলিশ কর্মীকে তলব করে সিবিআই। চলতি সপ্তাহে তাদের আসতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, রাজ্য পুলিশের ডিজির কাছে পাঠানো নোটিশে আইপিএসদের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়। এ সময় একই সঙ্গে আরো বেশ কয়েকজন পুলিশ কর্মীকেও তলব করা হবে বলে জানা গিয়েছিল, তাদেরকেও একই সঙ্গে ডাকা হতে পারে।












Click it and Unblock the Notifications