করোনার মধ্যেই মহারাষ্ট্রে এবার হানা দিল তিরঙ্গা ভাইরাস
করোনা ভাইরাসে বিধ্বস্ত মহারাষ্ট্রে হানা দিল নতুন ভাইরাস। বিঘের পর বিঘে জমির টমেটো গ্রাস করে ফেলছে এই ভাইরাস।
করোনা ভাইরাসে বিধ্বস্ত মহারাষ্ট্রে হানা দিল নতুন ভাইরাস। বিঘের পর বিঘে জমির টমেটো গ্রাস করে ফেলছে এই ভাইরাস। করোনা লকডাউনে আর্থিক ক্ষতি স্বীকার করেই চাষ করতে হচ্ছে কৃষকদের। তার উপরে এই নতুন ভাইরাসের হানায় লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

তিরঙ্গা ভাইরাসের হানা মহারাষ্ট্রে
করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র, তারই মধ্যে আবার রাজ্যের কৃষকদের ঘুম উড়িয়েছে নতুন এক ভাইরাস। বিঘের পর বিঘে জমির টমেটো ফলন বিপন্ন হওয়ার পথে। তিরঙ্গা ভাইরাস নামে এক মারাত্মক ভাইরাস ছড়াতে শুরু করেছে টমেটো ফলনে। যার জেরে গাছেই পচে যাচ্ছে টাটকা টমেটো। আহমেদনদর, পুণে, নাসিক জেলায় গত ১০ দিন ধরে এই ভাইরাসের হানায় কয়েক বিঘা জমির ফলন নষ্ট হয়েছে।

কীভাবে ফসল নষ্ট করছে এই ভাইরাস
মহারাষ্ট্রের তিনটি জেলায় এই ভাইরাসের কোপ পড়েছে। এই তিনটি জেলাতেই টমেটোর ফলন বেশি হয়। কৃষকরকা জানিয়েছেন, এই ফাইরাসের থাবায় ফলন্ত টমেটো গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। বিকৃত আকারের টমেটো ফলন হচ্ছে। তারপরে পঁচে যাচ্ছে টমেটোগুলি। যার কারণে ক্রেতা পাওয়া যাচ্ছে না টমেটোর। লকডাউনের কারণে ভাইরাসের নমুনা পরীক্ষাগারে পাঠাতেও পারছেন না চাষিরা।

অন্য ফলনেও থাবা বসানোর আশঙ্কা
মহারাষ্ট্রের চাষিরা আশঙ্কা করছেন এই ভাইরাসকে চিহ্নিত করে ওষুধ প্রয়োগ করতে না পারলে অন্য ফসলেও থাবা বসাবে এগুলি। তাতে আরও বিপদ বাড়বে। কারণ এখনই ফলনের মরশুম গোটা দেশে। নাসিক, আহমেদনগরের এই টমেটো বাংলাদেশ এবং দুবাইয়ে রপ্তানি করা হয়।

করোনা সংক্রমণ মহারাষ্ট্রে
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। মৃতের সংখ্যাও সর্বাধিক রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে উদ্ধব সরকারকে। তারমধ্যে এই নতুন ভাইরাসের আক্রমণ উদ্বেগ বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications