Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Rail: ভারতীয় রেলকে বাঁচাবে এবার নয়া 'লিডার', ডাকা হচ্ছে তিন হাজার কোটি টাকার দরপত্র

Indian Rail: গত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। প্রশ্ন উঠেছে পরিকাঠামো নিয়ে। এবার ট্রেন দুর্ঘটনা রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের। 'লিডার' অর্থাৎ লাইট ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি (light detecting and ranging (LiDAR) technology ) ব্যবহার করতে চলেছে রেলওয়ে।

রেলের লাইনে যে কোনও ধরনের গাফিলতি কিংবা সমস্যা থাকলেই এই প্রযুক্তি সঙ্গে সঙ্গে অ্যালার্ট করবে। শুধু তাই নয়, একটা থ্রি ডি ছবি তুলে ধরবে। এমনকি সতর্ক করে বাজবে বিশেষ অ্যালার্ম। আর তা বাজবে বাজবে দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকের ঘরে এবং সংশ্লিষ্ট ট্রেন চালকের কেবিনে (Indian Rail)।

Indian Rail

আর তা বাজতেই ব্যবস্থা নেবেন রেল আধিকারিকরা। এমনটাই দাবি ভারতীয় রেলের। রেল দুর্ঘটনা রুখতে 'কবচ' ব্যবহার করে রেল। এই প্রযুক্তি আগে থেকে অ্যালার্ট করে চালককে। এবার লিডারের উপরেই আস্থা রেলমন্ত্রকের। আর এই কাজ করতে খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে এক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

আর তা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার দরপত্র বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে দূরপাল্লার এক হাজার মেল, এক্সপ্রেস ট্রেন এবং দেড় হাজার কিলোমিটার রেল লাইনে লাইট ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি লাগানোর কাজ করা হবে বলে খবর। ধাপে ধাপে সমস্ত রেল নেটওয়ার্কেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। দেশের স্পর্শকাতর লাইনগুলিতে এই ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে। রেল আধিকারিকদের আশা, নয়া এই প্রযুক্তি ব্যবহারের ফলে দুরঘটনা অনেকটাই কমানো সম্ভব।

Indian Rail: কীভাবে কাজ করবে নয়া প্রযুক্তি?

রেলের দাবি, লিডার' অর্থাৎ লাইট ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি একটি আধুনিক ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নয়া এই প্রযুক্তি কাজ করবে। এমনকি ট্র্যাকে কোনও ফাইট কিংবা গাফিলতি থাকলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যালার্ট করবে। এমনকি অবাঞ্ছিত বস্তু কোনও লাইনে থাকলেও AI -এর মাধ্যমে সতর্ক করবে বলেও দাবি।

এমনকি লিডার থ্রি-ডি ইমেজ তৈরি করার ক্ষমতা রাখে। আর তাতে ট্রেন চালক এবং দায়িত্বপ্রাপ্ত রেলকর্মী সতর্ক হবেন। একই সঙ্গে 'রিয়েল টাইম' তথ্য দেওয়ার ক্ষেত্রেও লিডার কাজ করতে সক্ষম বলে জানানো হয়েছে। তবে বাস্তবে ঠিক কতটা কাজ করবে এই প্রযুক্তি তা সময়ই বলবে।

তবে অনেকের আশঙ্কা নয়া এই প্রযুক্তি ফগ ডিভাইস যন্ত্রের মতো না হয়ে যায়। কয়েকশ কোটি ব্যবহার করে নয়া এই ব্যবস্থা লাগানো হয়। কিন্তু এরপরেও ঘন কুয়াশার সময়ে ট্রেন লেটের ঘটনা বন্ধ করতে পারেনি রেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+