Vande Bharat Express train: বাইরের আওয়াজ ঢোকে না বন্দে ভারতের ভিতরে! জানেন কোন প্রযুক্তিতে অসাধ্য সাধণ হয়
Vande Bharat Express train: গোটা দেশজুড়ে ৩৪ টি বন্দে ভারত ট্রেন ছুটছে। গত ২০১৯ সালে প্রথম সেমি হাই-স্পিড ট্রেন চলে। দিল্লি থেকে বারাণসীর মধ্যে চালানো হয় প্রথম ট্রেনটি। স্পিড এবং সুবিধার কারণে খুব অল্পদিনেই যাত্রীদের পছন্দের ট্রেন হয়ে গিয়েছে বন্দে ভারত। এই ট্রেন কার্যত ভারতীয় রেলপথে গতি এনেছে।
একদিনের মধ্যেই এক জাউগা থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব। শুধু সময় নয়, যাত্রী সাছন্দ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এই ট্রেনে। বন্দে ভারত ট্রেনটি এতটাই আধুনিক যে বাইরের কোনও শব্দই ভিতরে পৌছয় না। এমনকি ঝটকাও নেই ভারতের এই সেমি বুলেটে (Vande Bharat Express train)। কিন্তু কেন জানেন?

- Vande Bharat Express train: বুলেটের প্রযুক্তি বন্দে ভারতে
দেশীয় প্রযুক্তিতে একেবারে বিশ্বমানের তৈরি করা হয়েছে বন্দে ভারত (Vande Bharat Express train) ট্রেনটি। জাপানের বুলেট ট্রেনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর তাই Bullet Train-এ ব্যবহৃত Air Spring Technology ব্যবহার করা হয়েছে এই দেশের প্রথম সেমি বুলেটে। আর এই প্রযুক্তির কারণে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা বাইরের কোনও শব্দই শুনতে পারেন না। এমনকি কোনও ঝটকাও লাগে না।
- Vande Bharat Express train: সাধারণ ট্রেনে কেন শোনা যায় আওয়াজ
ট্রেনের (Vande Bharat Express train) একটি কোচে ২টি বগি থাকে। পুরো কোচ স্প্রিংসের সাহায্যে কার্যত ঝুলে থাকে। আর তাই দূরপাল্লার কোনও ট্রেন যখন ট্র্যাকে চলে, তখন একটির সঙ্গে আরেকটি কোচের ধাক্কা লাগে। কোচের নীচে থাকা স্প্রিং অনেকটা ধাক্কা সহ্য করতে পারে। আর এই ধাক্কার কারণে স্প্রিং উপর-নীচে হয়। এবং তাতে আওয়াজ বের হয়। আর এই আওয়াজ কোচের ভিতর পর্যন্ত শোনা যায়। রাত হলে এই আওয়াজ অনেকটাই বেড়ে যায়।
- Vande Bharat Express train: বিশেষ প্রযুক্তি
Vande Bharat Express train-এর মধ্যে থাকা যাত্রীরা একেবারে বাইরের কোনও আওয়াজ পান না। এমনকি স্প্রিংয়ের আওয়াজ আসে না। আর এর কারণ হল সেমি বুলেটে ব্যবহৃত Air Spring Technology। একেবারে স্প্রিং ব্যবহার করা হয়নি এই ট্রেনগুলিতে।
Air Spring-এ হাওয়া থাকে, আর কানেকশন একটি চেম্বারের সঙ্গে থাকে। যার কাজ হল হাওয়াকে প্রেশার করা এবং সেটিকে সঠিক ভাবে কাজে লাগানো। ঝটকার সময় Air Spring Technology এমন ভাবে কাজ করে যে শব্দই শোনা যায় না। এমনকি ট্র্যাকের আওয়াজও ভিতরে আসে না।












Click it and Unblock the Notifications