বিধি লঙ্ঘনে নতুন করে কড়া ব্যবস্থা, টিকাকরণ-নমুনা পরীক্ষাতে জোর! কী বলছে কেন্দ্রের নয়া নির্দেশিকা

বিধি লঙ্ঘনে নতুন করে কড়া ব্যবস্থা, টিকাকরণ-নমুনা পরীক্ষাতে জোর! কী বলছে কেন্দ্রের নয়া নির্দেশিকা

বর্তমানে গোটা দেশজুড়েই করোনা আগ্রাসন অনেকটাই কমলেও সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে আম-আদমির করোনা ক্লান্তি। আর তাতেই চিন্তা বাড়ছে কেন্দ্রের। রাজ্য রাজ্যে আনলক পর্ব শুরু হতেই দেশের অপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। শিকেয় উঠছে করোনা বিধি। এমতাবস্থায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য করোনা বিধি লঙ্ঘনে নতুন করে নির্দেশিকা পাঠাল কেন্দ্র সরকার।

বাংলায় ১৫ দিন বাড়ল লকডাউনের মেয়াদ

বাংলায় ১৫ দিন বাড়ল লকডাউনের মেয়াদ

এদিকে বাংলায় বর্তমানে আংশিক লকডাউনের মেয়াদ ছিল ১৫ জুলাই অবধি। তা আজই বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আংশিক লকডাউন আর আনলকের মাঝেই মূলত হিমাচলপ্রদেশের মতো পার্বত্য রাজ্যগুলিতে নামছিল পর্যটকদের ঢল। পাশাপাশি একাদিক উৎসবকে কেন্দ্র করেও ঘরে ছেড়ে বাইরে বেরিয়ে পড়ছেন কাতারে কাতারে মানুষ। এমতাবস্থায় করোনা বিধি লঙ্ঘনে উচিত শিক্ষা দিতেই কেন্দ্রের এই নয়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 ভিড় দেখলেই কড়া ব্যবস্থা

ভিড় দেখলেই কড়া ব্যবস্থা

বর্তমানে ভিড় দেখলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। প্রশাসনের তৃণমূল স্তর থেকে শীর্ষ স্তরের সহাবস্থানে যাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা যায় সেই বিষয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। আজ এই মর্মে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। এমনকী বিধিনিষেধ শিথিল করার বিষয়েও সতর্ক করা হয়েছে সকলকেই।

 বিধি লঙ্ঘনের গুরুত্ব বুঝেই ব্যবস্থা

বিধি লঙ্ঘনের গুরুত্ব বুঝেই ব্যবস্থা

অন্যদিকে করোনা দ্বিতীয় ঢেউয়ের আগ্রাসন কমলেও এখনও ৪০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে দেশের করোনা সংক্রমণ। সেই সঙ্গে একাধিক নিত্যনতুন স্ট্রেনের আগমণে আতঙ্ক বাড়াচ্ছে করোনা তৃতীয় ঢেউ। এমনকী আগামী অক্টোবরের মধ্যে দেশে ভয়ঙ্কর চেহারা নিতে পারে তৃতীয় পর্বের সংক্রমণ। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এমতাবস্থায় করোনা ক্লান্তির কারণে করোনা বিধি পালনে সামন্য ঢিলেমির ফলও মারাত্মক হতে পারে বলে করছে ওয়াকিবহাল মহল।

 টিকাকরণ এবং করোনার নমুনা পরীক্ষাতেও জোর

টিকাকরণ এবং করোনার নমুনা পরীক্ষাতেও জোর

কেন্দ্রের পাঠানো চিঠিতে সাফ জানানো হয়েছে যে জায়গাগুলিতে করোনা বিধি মানা হচ্ছে না, সেগুলিকে চিহ্নিত করতে হবে। বিধি লঙ্ঘনের গুরুত্ব বুঝে তারপরেই নিতে হবে যাযথ ব্যবস্থা। ইতিমধ্যেই এই চিঠি পৌঁছেছে নবান্নেও। চিঠি পেয়েই আংশিক লকডাউনের মেয়াদ রাজ্যে আরও ১৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে যথাযথ ভাবে বিধি পালনে জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণ এবং করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর উপরেও জোর দিচ্ছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+