টিকাকরণে গতি আনতে নব পদক্ষেপ মোদী সরকারের, আইনি সুরক্ষা পেতে পারে ফাইজার-মডার্না

টিকাকরণে গতি আনতে নব পদক্ষেপ মোদী সরকারের, আইনি সুরক্ষা পেতে পারে ফাইজার-মডার্না

অক্সফোর্ড-সিরাম ইনস্টিটিউটের 'কোভিশিল্ড' এবং ভারত বায়োটেক-আইসিএমআরের 'কোভ্যাক্সিন'-র দৌলতে ভারতে চলছে করোনা টিকাকরণ। যদিও পর্যাপ্ত টিকার অভাবে ধুঁকছে রাজ্যগুলির স্বাস্থ্যকাঠামো। অক্সিজেনের হাহাকার থিতিয়ে এলেও ভ্যাকসিন ডোজ যে অপর্যাপ্ত, তা স্পষ্ট সাম্প্রতিক নথিতেই। স্বভাবতই অন্যান্য টিকা উৎপাদক সংস্থাকে ছাড়পত্র দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। এই মর্মে অন্যান্য দেশের মত ফাইজার ও মডার্নাকে আর্থিক সুরক্ষাবলয় প্রদান করতে পারে কেন্দ্র, খবর সূত্রের।

আন্তর্জাতিক পদ্ধতিতেই আইনি সুরক্ষা টিকা উৎপাদকদের

আন্তর্জাতিক পদ্ধতিতেই আইনি সুরক্ষা টিকা উৎপাদকদের

এ বছরের জুলাই মাসেই কিছু পরিমাণ টিকার বন্দোবস্ত করা সম্ভব, জানিয়েছিল ফাইজার। যদিও ভারতে টিকা উৎপাদনের ক্ষেত্রে আর্থিক লোকসান এড়ানোর জন্য সরকারি সুরক্ষা চাইছে টিকা উৎপাদক সংস্থাগুলি। এ প্রসঙ্গে সরকারি আধিকারিকদের মত, "সরকার সকল নিয়মবিধি খতিয়ে দেখছে। সেরকম হলে আন্তর্জাতিক পদ্ধতিতেই আর্থিক ও আইনি সুরক্ষা দেওয়া হবে টিকা সংস্থাগুলিকে।" অন্যদিকে ব্রিটেন, জাপান সহ অন্যান্য দেশে ছাড়পত্র পাওয়া সকল টিকার ভারতে আমদানির প্রসঙ্গে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক বিভাগ।

 ১ কোটি ফাইজার ডোজের কিস্তি জুলাই থেকেই?

১ কোটি ফাইজার ডোজের কিস্তি জুলাই থেকেই?

ভারতে টিকা সরবরাহের প্রসঙ্গে ফাইজারের তরফে জানানো হয়েছে, জুলাই মাসে থেকে ১ কোটি ডোজ সরবরাহের লক্ষ্যে ভারতে কাজ শুরু করবে সংস্থা। পাশাপাশি ফাইজার বিস্তারিত জানিয়েছে, "সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি আমরা। ৩রা মে পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের ৪৩ কোটি কোভিড টিকা সারা বিশ্বে সরবরাহ করেছি আমরা। যদিও উৎপাদন ক্ষমতা এ বছরে ২৫০ কোটির বেশি করতে চাইছি আমরা।" টিকা সরবরাহের ক্ষেত্রে শুধুমাত্র দেশের সরকার ও জাতীয় টিকাকরণ পর্ষদগুলির সঙ্গেই আলোচনা চালাচ্ছে ফাইজার, খবর ফাইজার-বায়োএনটেক সূত্রে।

একক ডোজের টিকা আনতে পারে মডার্না

একক ডোজের টিকা আনতে পারে মডার্না

ইতিপূর্বে যে তিনটি সংস্থা ভারতে জরুরিভিত্তিতে ছাড়পত্র পেয়েছে, তাদের কাউকেই আর্থিক সুরক্ষা দেয়নি মোদী সরকার। যদিও ইতিমধ্যেই আইনি আর্থিক নিরাপত্তার প্রশ্নে ফাইজারের সঙ্গে প্রাথমিকভাবে সহমত হয়েছে আমেরিকা ও ব্রিটেনের মত দেশ। এহেন অবস্থায় যে যে দেশে টিকা সরবরাহ করছে এবং করতে চলেছে ফাইজার, তাদের প্রত্যেককেই আর্থিক বলয় প্রদানের কথা জানিয়েছে টিকা উৎপাদক সংস্থা। অন্যদিকে ভারতে টিকা সরবরাহের প্রসঙ্গে স্পষ্টভাবে মুখ খোলেনি মডার্না। ২০২২-এ একক ডোজের টিকা আনার জন্য গবেষণায় মগ্ন মডার্না, খবর সূত্রের।

পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে কৌশলে অব্যাহতি চাইছে ফাইজার

পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে কৌশলে অব্যাহতি চাইছে ফাইজার

বর্তমানে আলোচনার স্তরে রয়েছে ফাইজারের আর্থিক সুরক্ষা প্রাপ্তি। ভারতের ফাইজারের টিকাদানের ফলে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে যাতে অব্যাহতি দেওয়া হয় টিকা সংস্থাকে, তার জন্যই ফাইজারের এহেন প্রস্তাব, মত বিশেষজ্ঞদের। যদিও টিকার প্রশ্নে দেশীয় সংস্থাগুলোকেই অগ্রাধিকার দিতে চাইছে কেন্দ্র। উৎপাদন ও বহনের সুবিধার কারণেই যে এহেন প্রতিক্রিয়া কেন্দ্রের, তা জানিয়েছে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে টিকার অভাবের মাঝে ফাইজারের এহেন আর্থিক সুরক্ষা চাওয়াটা কতদূর যুক্তিযুক্ত, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন একাধিক অর্থনীতিবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+