পুজোর মরশুমে খরচের আগে একনজরে দেখে নিন SBI-এর স্থায়ী আমানতের উপর সুদের হার
দুর্গাপুজোর মরশুমের আগেই ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বদল এনেছিল তাদের স্থায়ী আমানতের উপর সুদের হারে। ১০ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করা হয়েছে নয়া এই সুদের হার। করোনা পরিস্থিতিতে যখন অর্থনীতির টালমাটাল অবস্থা, তখনই সুদের হার কমায় এসবিআই।

১ বছরের ক্ষেত্রে স্থায়ী আমানতে সুদের হার
কম সময়ের জন্য করা স্থায়ী আমানতে সুদের হার অপরিবর্তীত রাখা হয়েছে। ১ বছরের ক্ষেত্রে স্থায়ী আমানতে সুদের হার ৫.১০ শতাংশ থেকে কমিয়ে ৪.৯০শতাংশ করা হয়েছে। প্রবীণ নাগরিকের ক্ষেত্রে সুদের হার ৫.৬০ শতাংশ থেকে কমিয়ে ৫.৪০ শতাংশ করা হয়েছে।

দেখে নিন অন্য মেয়াদের সুদের হার
এদিকে সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ২.৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৩.৪ শতাংশ। এছাড়া ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৩.৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৪.৪ শতাংশ।

১৮০ দিন থেকে ২১০ দিনের স্থায়ী আমানতের সুদের হার
১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৪.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৪.৯ শতাংশ। এদিকে ২১১ দিন থেকে ৪৫ দিনের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৪.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৪.৯ শতাংশ।

দীর্ঘমেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হার
এদিকে দুই থেকে তিন বছরের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৫.১ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৫.৬ শতাংশ। তাছাড়া এদিকে তিন থেকে পাঁচ বছরের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৫.৩ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৫.৮ শতাংশ। এছাড়া পাঁচ থেকে দশ বছরের মধ্যকার মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ৫.৪ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে এই সুদের হার ৬.২ শতাংশ।












Click it and Unblock the Notifications