Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rule change 1st March: মার্চের শুরুতেই রেলযাত্রীদের জন্যে বড় আপডেট! আরও কি কি পরিবর্তন?

সামনেই নতুন একটা মাস। আর প্রত্যেক মাসের শুরু তেই একাধিক পরিবর্তন হয়। বিশেষ গ্যাসের দাম বাড়বে কি কমবে তা জানা যায়, এবার মার্চের শুরুতে কি কি পরিবর্তন হচ্ছে জেনে নিন

Rule change 1st March: হাতে আর একটা দিন। এরপরেই নতুন আরও একটা মাস। মার্চ মাসজুড়ে কার্যত উৎসবের মেজাজ চলবে। হোলি থেকে শুরু হবে চলবে রামনবমী পর্যন্ত। ফলে এই মাসে লম্বা একটা ছুটি রয়েছে। তবে প্রত্যেক মাসের মতো মার্চ মাসের শুরুতেই একাধিক নিয়মে রদবদল ঘটতে চলেছে। গ্যাসের দাম থেকে ব্যাঙ্কের বেশ কিছু নিয়মে রদবদল হচ্ছে। অন্যদিকে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে বড় প্রভাব দেখা যেতে পারে। সমস্যাতে পড়তে না চাইলে যা অবশ্য জেনে রাখা জরুরি।

দাম কমতে পারে রান্নার গ্যাসের-

দাম কমতে পারে রান্নার গ্যাসের-

মাসের প্রথম তারিখেই গ্যাসের দাম আপডেট হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে শুরুতে যদিও গ্যাসের দামে কোনও প্রভাব দেখা যায়নি। অর্থাৎ একই ছিল রান্নার গ্যাসের দাম। তবে ১লা জানুয়ারিতে কর্মাসিয়াল গ্যাসের দাম এক ধাক্কায় ২৫ টাকা বাড়ানো হয়েছিল। তবে এবার মার্চ মাসে ডোমেস্টিক এবং কর্মাসিয়াল সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। তবে শোনা যাচ্ছে, ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম এবার কিছুটা কমাতে পারে সরকার।

CNG - এর দাম পরিবর্তন হতে পারে

CNG - এর দাম পরিবর্তন হতে পারে

প্রত্যেক মাসের শুরুতেই LPG, CNG এবং PNG- এর দাম আপডেট করা হয়ে থাকে। ফেব্রুয়ারিতে, মহানগর গ্যাস লিমিটেড (MGL) মহারাষ্ট্রে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (CNG) দাম কমিয়েছে। আর এরপরেই মুম্বইতে সিএজির নাম ৮৭ টাকাতে নেমে এসেছে। যদিও দিল্লিতে এর কোনও প্রভাব পড়েনি। তবে এবার মার্চের মাসের শুরুতেই সিএনজির দামে বড়সড় পরিবর্তন হতে পারে। তবে সাধারণ মানুষের উপর এর প্রভাব কতটা সেটা স্পষ্ট নয়।

ব্যাঙ্ক লোন আর দামি হতে পারে

ব্যাঙ্ক লোন আর দামি হতে পারে

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে। এর পরে অনেক ব্যাঙ্ক MCLR হার বাড়াতে পারে, আর এতে মার্চ মাসের শুরুতেই ব্যাঙ্ক লোন আরও বাড়তে পারে। মার্চ মাসটি আর্থিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, তাই এবারও এখানে কর সংক্রান্ত কিছু পরিবর্তন হতে পারে। যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।

স্পেশাল ট্রেন চলবে

স্পেশাল ট্রেন চলবে

রেলযাত্রীদের জন্যে দারুণ খবর। ১লা মার্চ থেকে হাজারো প্যাসেঞ্জার ট্রেন এবং পাঁচ হাজার মালগাড়ির টাইম টেবিল বদল হতে চলেছে। এছাড়াও হোলি এবং দোলকে মাথায় রেখে ভারতীয় রেল একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই ভারতীয় রেল তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেবে। ফলে আপডেটের জন্যে রেলের ওয়েবসাইট খেয়ার রাখার কথা বলা হয়েছে।

১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

মার্চ মাস জুড়ে উৎসব! শুরুতেই হোলি-দোল। মাস শেষ হচ্ছে রাম নবমী দিয়ে। আর উৎসবের মরসুম মানেই ছুটির মেজাজ। আগামী মাস অর্থাৎ মার্চ মাসজুড়ে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ফলে এটিএম পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা। ফলে ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+