Char Dham Yatra: চারধাম যাত্রায় যাওয়ার পরিকল্পনা? এবার থেকে মানতে হবে নতুন কিছু নিয়ম, জেনে নিন
চার ধাম যাত্রা এবার আর সহজ হবে না পুন্যার্থীদের। বেশ কিছু নয়া নির্দেশিকা জারি করেছে উত্তরাখণ্ড সরকার। ভিভিআইপি দর্শন আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ভিিডওগ্রাফি, রিলস বানানো নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চলতি মাস থেকেই খুলেছে চারধামের দরজা। কেদারনাথ-বদ্রীনাথ-গঙ্গোত্রী-যমুনেত্রী এই চারধাম যাত্রা শুরু হয়েছে মে মাস থেকেই। ৫ দিনেই ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এতোটাই ভিড় যে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এবার ভিভিআইপি দর্শণেও নিষেদাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩২ মে পর্যন্ত কোনও ভিভি আইপি দর্শন করানো হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং রিলস দেওয়ার হুজুগ বেড়েছে গত কয়েকবছরে। তাতেও এবার রাশ টেনেছে উত্তরাখণ্ড সরকার। মন্দিরের ৫০ মিটারের মধ্যে কোনও রকম ভিডিওগ্রাফি বা রিলস করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দিরের ২০০ মিটারের মধ্যে কোনও রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
গত কয়েক বছরে ইউটিফবার এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারের কারণে চারধাম যাত্রায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এবার তাই আগে থেকেই সচেতন উত্তরাখণ্ড সরকার। রিলস এবং ভিডিও বানাতে গিয়ে অনেকেই ভুল তথ্য দিচ্ছেন বলে অভিযোগ প্রকাশ্যে আসছে। সেকারণেই এবার বিশেষ নজরদারি চালানো হচ্ছে ভিডিওগ্রাফিতে। এমনকী কেউ ভুল তথ্য প্রচার করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে।
গত ১০ মে চারধাম যাত্রার রাস্তা খুলে দেওয়া হয়েছে। ওইদিন কেদারধাম এবং বদ্রীধামে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। তারপর থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে চারধাম যাত্রায়। ভিঁড়ের চাপে উতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্গম রাস্তায় যানজট তৈরি হয়েছে এমনই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে কেদারযাত্রায়। ইতিমধ্যেই প্রায় চার লক্ষ পুণ্যার্থী কেদারধাম দর্শন করে ফেলেছেন। রেজিস্ট্রেশনে রয়েছেন আরও তিন লক্ষ পুন্যার্থী।
উত্তরাখণ্ডের মহাবিপর্যয়ের পর থেকে চার ধাম যাত্রায় রেজিস্ট্রেশনের নিয়ম জারি করেছে উত্তরাখণ্ড সরকার। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে পুন্যার্থীদের নাম এবং পরিচয় ঠিকানা জানা যায় তাঁদের জন্য যথাসময় যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তার জন্য এই বিশেষ নিয়ম জারি করা হয়েছে। নবরাত্রি পর্যন্ত খোলা থাকে চারধাম যাত্রা। তারপরে তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications