৩০ মিনিট অতিরিক্ত কাজে এবার থেকে দিতে হবে ওভারটাইম! ১লা অক্টোবর থেকে কী কী ক্ষেত্রে বদল আসছে?
বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা অক্টোবর থেকে গোটা দেশে নয়া শ্রম আইন (New Labour Codes) কার্যকর করতে চলেছে সরকার। তবে গোটা দেশে পাকাপাকিভাবে সরকার নয়া এই আইন কার্যকর করার আগে আরও একবার কার্যত ঝালাই করে
New Wage Code Update: বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা অক্টোবর থেকে গোটা দেশে নয়া শ্রম আইন (New Labour Codes) কার্যকর করতে চলেছে সরকার। তবে গোটা দেশে পাকাপাকিভাবে সরকার নয়া এই আইন কার্যকর করার আগে আরও একবার কার্যত ঝালাই করে নিচ্ছে গোটা বিষয়টি।
যাতে নয়া এই আইন কার্যকর করতে গেলে কোনও সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তবে আগে এই নিয়ম ১ লা এপ্রিল থেকে কার্যকর করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি।
এমনকি জুলাই থেকে নয়া এই নিয়ম কার্যকর করার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেটাও সম্ভব হয়নি। তবে এবার ১ লা অক্টোবর থেকে নয়া নিয়ম কার্যকর করতে চলেছে সরকার।

বেতন স্ট্রাকচার নিয়েও বড়সড় বদলের ইঙ্গিত!
আগামী ১ লা অক্টোবর থেকে বেশ কিছু নিয়মে রদবদল হতে চলেছে। বিশেষ করে চাকরি করছেন এমন কর্মীদের বেতন কাঠামোতেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীদের Take Home Salary বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, কাজের ঘন্টা, অভারটাইম, ব্রেক টাইমের মতো বিষয়েও নয়া শ্রম আইন (New Labour Codes) অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে পুরো বিষয়টিগুলির উপর এই মুহূর্তে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। শ্রমমন্ত্রকের দাবি, নয়া এই আইন শ্রমিকদের কথা ভেবে তৈরি হচ্ছে।

New Wage Code আসলে কি?
কেন্দ্রীয় সরকার ২৯ শ্রম আইনকে নিয়ে চারটি নয়া কোড তৈরি করেছে। ২০১৯ সালে অগস্ট মাসে সংসদ তিনটি লেবার কোড industrial relations, কাজের সুরক্ষা, হেলথ এবং ব্যাংকিং কন্ডিশন, সোশ্যাল সিকিউরিটির সঙ্গে নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নয়া এই নিয়ম ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাশ হয়ে যায়।
চারটি কোড হল-
কোড অন ওয়েজেস (code on wedges)
ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড (industrial relations code)
অকুপেশানাম সেফটি ইন্ড হেলথ ( Occupational Safety and Health)
সোশ্যাল সিকুরিটি কোড ( social security code)

একসঙ্গে লাঘু হবে এই চার কোড
সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সমস্ত কোড একসঙ্গে লাঘু করা হবে। Wage Code Act, 2019 মোতাবেক, কোনও কর্মচারীর বেসিল বেতন Cost To Company-CTC এর ৫০ শতাংশের কম হওয়া চলবে না। অনেক কোম্পানি এখনও পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা দেখিয়ে দেওয়া হয়।
আর এতে সংস্থার উপর অনেক চাপ কম পড়ে। কিন্তু এবার নিয়মে বেশ কিছু রদবদল করতে চলেছে শ্রমমন্ত্রক।

৩০ মিনিটের বেশি কাজ করলে ওভারটাইম
ড্রাফটে থাকা নয়া আইন অনুযায়ী এবার থেকে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত যদি অতিরিক্ত কাজ করে থাকেন তাহলে সেটিকে আধ ঘন্টা ধরে নিয়ে এবার থেকে সংস্থাগুলিকে অভারটাইম দিতে হবে। এমনটাই নয়া এই আইনে বলা হয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী ৩০ মিনিটের কম সময় পর্যন্ত আগে ওভারটাইম দিতে হতো না। কিন্তু নয়া আইনে তা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও সংস্থা কোনও কর্মীকে পাঁচ ঘন্টার বেশী কাজ একটানা করাতে পারেনা। পাঁচ ঘন্টা কাজের পর তাঁকে ৩০ মিনিটের ব্রেক দিতেই হবে।

বেতন কাঠামো বদলে যাবে!
Wage Code Act, 2019 পুরোপুরি ভাবে লাঘু হওয়ার বেতন কাঠামোতেও বড়সড় পরিবর্তন লক্ষ্মণ করা যাবে। কর্মীদের Take Home Salary কিচুটা হলেও কমবে। কারণ বেসিক পে বেরে যাওয়ার পর থেকে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। যদিও এতে কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
পিএফের পাশাপাশি Monthly Gratuity তেও টাকার পিরিমান আরও বেড়ে যাবে। ফলে Take Home Salary কিছুটা হলেও কমে যাবে বলে মনে করা হচ্ছে। তবে কর্মচারীদেরত অবসরের পর বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে।
অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্যেও নয়া নিয়ম লাঘু করা হচ্ছে। বেতন এবং বোনাসের সঙ্গে যুক্ত নিয়মে বেশ কিছু রদবদল করা হবে।












Click it and Unblock the Notifications