Blood Bank New Rule: রক্ত বিক্রির জন্যে নয়! DCGI-এর নয়া নিয়মে মিলবে বড় স্বস্তি
Blood Bank New Rule: যে কোনও ধরনের বিপদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে রক্তের। আর সেই রক্ত পেতে কার্যত হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এমনকি হাজার হাজার টাকা খরচ করেও সব সময় মেলে না রক্ত। অনেক ক্ষেত্রে আবার হাসপাতাল নিজস্ব ব্যাঙ্ক থেকে মুমুর্স রোগীকে রক্ত দিয়ে মোটা অঙ্কের রোজগার করে।
আর তাতে সর্বশান্ত অবস্থা হয় সাধারণ মানুষের। আর এই সমস্যা থেকে মুক্ত দিতে উদ্যোগী (Blood Bank New Rule) হল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিক্রির জন্যে কখনও রক্ত নয়, জোগানের জন্যে।

এই বিষয়ে ইতিমধ্যে দেশের সমস্ত হাসপাতাল (Hospital) এবং ব্লাড ব্যাঙ্ককে (Blood Bank) নির্দেশ পাঠিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রসেসিং ফি নেওয়া যেতে পারে।
এক্ষেত্রে কোনও ভাবেই অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। অন্যদিকে যে প্রসেসিং ফি'য়ের কথা বলা হয়েছে সেই বেঁধে দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আর সেই মতো ২৫০ টাকা থেকে ১৫৫০ টাকার মধ্যেই ফি নিতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
DCGI-এর এহেন নির্দেশিকায় (Blood Bank New Rule) রক্তের দাম অনেকটাই কমে যাবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই নির্দেশিকা মেনে চলে সেই বার্তাও দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলি এক ইউনিট রক্তের জন্যে কয়েক হাজার টাকা করে নেয়।
এমনকি ১০ হাজার টাকা নেওয়া হয় বলেও বারবার অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় Drugs Consultative Committee-এর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকে রক্তের জন্য নেওয়া দাম যাতে কমানো হয় সে বিষয়ে আলোচনা হয়। আর এরপরেই এই বিষয়ে পদক্ষেপ করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)। নির্দেশিকায় (Blood Bank New Rule) স্পষ্ট জানানো হল - রক্ত বিক্রির জন্য নয়। এটা শুধুমাত্র জোগানের জন্য।












Click it and Unblock the Notifications