নতুন রেকর্ড হবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে! বিজেপির কর্মীসভায় টার্গেট ফিক্স করলেন যোগী আদিত্যনাথ

দেশের ক্ষমতা দখল করতে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আসন ধরে রাখা জরুরি। যা হয়েছে কংগ্রেসের শাসনকালে। এখন হচ্ছে বিজেপির শাসনে। ২০২৭-র পর ২০২২-এ সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এবার লক্ষ্য ২০২৪-এ

দেশের ক্ষমতা দখল করতে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আসন ধরে রাখা জরুরি। যা হয়েছে কংগ্রেসের (Congress) শাসনকালে। এখন হচ্ছে বিজেপির শাসনে। ২০২৭-র পর ২০২২-এ সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন (loksabha election)। রাজ্যের নতুন বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিংকে স্বাগত জানানো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ২০২৪-এর টার্গেট ফিক্স করে দিলেন।

বিজেপির নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

বিজেপির নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান

লখনৌতে বিজেপির নতুন রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরীর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশে বিজেপি সভাপতি হিসেবে তাঁকে (ভূপেন্দ্র) বড় দায়িত্ব দিয়েছে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলতে পারেন, সাংগঠনিক শক্তির ওপরে ভিত্তি করে প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে সফল হবেন ভূপেন্দ্র সিং চৌধুরী।

নতুন রেকর্ড তৈরি করবে বিজেপি

যোগী আদিত্যনাথ আরও বলেন, আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ৮০ টি আসনে জিতে নতুন রেকর্ড তৈরি করবে। নতুন রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ দলের কর্মীদের মনোবল এইভাবেই বাড়িয়ে দেন এবং তাঁদের সামনে টার্গেটও রেখে দেন। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এবং তিনি নিজেও জানেন, অন্য রাজ্যের মতো যদি উত্তর প্রদেশ থেকে বিজেপির লোকসভার আসন গতবারের থেকে কমে যায়, তাহলে সরকার গঠনে সমস্যা দেখা দেবে। মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা তৈরি হবে।

বিধানসভা নির্বাচনে বিজেপির অবস্থা

বিধানসভা নির্বাচনে বিজেপির অবস্থা

গত ফেব্রুয়ারি-মার্চে সাত দফায় উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন হয়। অখিলেশ যাদব বহু চেষ্টা করেও বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হন। সেই নির্বাচনে সমাজবাদী পার্টির ভোট শেয়ার ২১.৮২ শতাংশ থেকে বেড়ে ৩২.০৬ শতাংশে পৌঁছে যায়। ৪৭ টি আসন থেকে তারা ১১১ টি আসনে পৌঁছয়। অন্যদিকে বিজেপি একাই ২২৪ টি আসন দখল করে। তারাও ভোট শেয়ার ৩৯.৬৭ শতাংশ থেকে বাড়িয়ে ৪১.২৯ শতাংশে নিয়ে যায়। সব মিলিয়ে বিজেপি ও সহযোগীরা ৪০৩ আসনের বিধানসভায় ২৭৩ টি আসন দখল করে ক্ষমতায় আসে।

গত তিনটি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির অবস্থা

গত তিনটি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির অবস্থা

২০০৯ সালের পর থেকে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির অবস্থার উন্নতি হয়েছে। ১০ টি আসন থেকে ২০১৪ সালে বিজেপি সেখানে ৭১ টি আসন পায়। কেন্দ্রে সরকার গঠন করে বিজেপি। ২০১৯-এর নির্বাচনে কিছু আসন কম পায় গেরুয়া শিবির। তা ৬২ টি আসন দখল করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+