নতুন বছরে বিশ্ব রেকর্ড ভারতের, ১লা জানুয়ারি দেশের মাটিতে জন্ম নিলো ৬৩,৩৮৫ শিশু
নতুন বছরে বিশ্ব রেকর্ড ভারতের, ১লা জানুয়ারি দেশের মাটিতে জন্ম নিলো ৬৩,৩৮৫ শিশু
নতুন বছরে নয়া বিশ্ব রেকর্ড ভারতের। বুধবার প্রকাশিত ইউনিসেফের তথ্য অনুসারে নববর্ষের দিনে বিশ্বব্যাপী সদ্যজাত জন্মানোর নিরিখে সবার উপরে রয়েছে ভারত।

জাতি সংঘের শিশু তহবিলের তথ্য অনুসারে নতুন বছরের প্রথম দিনে দেশের মাটিতে জন্ম নিয়েছে প্রায় ৬৩,৩৮৫টি শিশু। ওই তথ্য অনুসারেই, বিশ্বজুড়ে জন্ম নেওয়া আনুমানিক ৩,৯২,০৭৮টি সদ্যজাতের মধ্যে ১লা জানুয়ারি সর্বাধিক শিশু জন্মগ্রহণ করেছে ভারতে। ওই দিন বিশ্বব্যাপী জন্মগ্রহণ করা মোট শিশুর মধ্যে ১৭ শতাংশই ভারতে জন্মগ্রহণ করেছে বলে জানা যাচ্ছে।
ভারতের পরেই রয়েছে চিন। যেখানে ওই দিন প্রায় ৪৬,২৯৯টি সদ্যজাতের জন্ম হয়। নাইজেরিয়ায় সেই সংখ্যা ২৬,০৩৯। পাকিস্তানে সেই সংখ্যা ১৬,৭৮৭। পাশাপাশি ইন্দোনেশিয়ায় ১৩,০২০ এবং আমেরিকায় বর্ষ শুরুর দিন প্রায় ১০,৪৫২টি শিশুর জন্ম হয়।
এর আগে ইউনিসেফের অপর একটি প্রতিবেদনে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজিতেই সম্ভবত ২০২০ সালের এর প্রথম শিশু জন্মগ্রহণ করে এবং সর্বশেষ সদ্যজাতের জন্ম হয় আমেরিকায়।
এই প্রসঙ্গে ইউনিসেফের কার্য নির্বাহী পরিচালক বলেন, “একটি নতুন বছরের পাশাপাশি একটি নতুন দশকের শুরু কেবল আমাদের ভবিষ্যতের জন্যই নতুন আশা বয়ে নিয়ে আসবে এমনটা নয়। যারা আমাদের পরে পৃথিবীতে আসছে বা আসতে চলেছে তাদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্যও আমরা নতুন করে আমাদের আশা-আকাঙ্ক্ষাগুলি প্রতিপালন করারা সুযোগ পাবো।”
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications