ভাঙড়া নাচেই কোমর দোলাচ্ছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী, চরণজিৎ-র ‘স্টান্টে’ শোরগোল নেটাপাড়ায়
ভাঙড়া নাচেই কোমর দোলাচ্ছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী, চরণজিৎ-র ‘স্টান্টে’ শোরগোল নেটাপাড়ায়
দায়িত্ব নেওয়ার পর থেকেই বারেবারে খবরের শিরোনামে রয়েছেন উঠে আসছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। সম্প্রতি কলেজের একটি অনুষ্ঠানে ভাঙড়া নৃত্যে কোমর দোলাতে দেখা গিয়েছে চরণজিৎকে। যা নিয়ো জের চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এমনকী তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা
সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী কাপুরথলায় পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির একটি প্রোগ্রামে যোগ দিতে এসেছিলেন। সেই সময় কলেজের অনুষ্ঠানেই পড়ুয়ারা একটি ভাঙরা নাচের উপস্থাপনা করছিলেন। আচমকা সেই দলে যোগ দিতে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রীকে। মঞ্চে পৌঁছে তিনিও নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে শুরু করেন। এদিকে অনেকেই তার এই কাজকে পাবলিসিটি স্টান্ট বলেও মনেই মনে করছেন। মসনদে বসে জনসংযোগ বাড়াতেই তিনি এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
|
ভাইরাল ভিডিও
অন্যদিকে মুখ্যমন্ত্রীর সমালোচনাতেও সরব হয়েছেন অনেকে। এদিকে ভাইরাল ভিডিওতে দেখা যায় নাচ শেষ হবার পর চন্নি মঞ্চে উপস্থিত সকল অভিনেতাদের জড়িয়ে ধরে ধন্যবাদ জানাচ্ছেন। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পাঞ্জাব টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে রাজ্য স্তরের মেগা চাকরি মেলার আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির আমন্ত্রণ ছিল। সেখানে যোগ দিতেই ক্যাম্পাসে এসেছিলেন তিনি।

দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে কড়া বার্তা
এদিকে দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কড়া বার্তা দিতে দেখা যায় চন্নিকে। পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চন্নি বলেন, ' কোনও ভাবেই রাজ্যে দুর্নীতি সহ্য করা হবে না। যদি কেউ টাকা চায়, আপনি আমাকে কল করুন। আমার ফোন সবসময় চালু থাকে। তরুণদের এগিয়ে আসা উচিত, যিনি ঘুষ চান তাকে ধরুন এবং আমাকে ডাকুন। এদিকে এদিন পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ডঃ বি আর আম্বেদকর জাদুঘরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্ষীান কংগ্রেস নেতা চরণজিৎ। আগামী বিধানসভা ভোটের আগে তিনিই থাকছেন দায়িত্বে।
ছবি সৌজন্য টুইটার












Click it and Unblock the Notifications