আজ দায়িত্ব নেবেন নতুন রাষ্ট্রপতি
আজ বেলা ১২ টা ১৫ মিনিটে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ। দিল্লির আকাশে চলছে হলিকপ্টার থেকে নজরদারি। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমেই কাশ্মীরের লাদাখে যাওয়ার কথা রয়েছে কোবিন্দ
আজ দায়িত্ব নেবেন নতুন রাষ্ট্রপতি। সব প্রস্তুতি শেষ। হেলিকপ্টার থেকে নজরদারি বন্দোবস্ত।
শপথগ্রহণ চলাকালীন সন্ত্রাসবাদী হামলা মোকাবিলার প্রস্তুতিও রাখা হয়েছে। একসঙ্গে কাজ করছে সরকারের অধীনস্থ ১০টি নিরাপত্তা সংস্থা।

আজ বেলা ১২টা ১৫ মিনিটে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কোবিন্দের জীবনযাপন অনাড়ম্বর হলেও, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানটি হচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবেই। শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। সেন্ট্রাল হলে শপথের শেষে গন্তব্য রাষ্ট্রপতি ভবন। সেখানে হবে প্রয়োজনীয় সইসাবুদ। তারপর নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার জানাবে ভারতীয় সেনার তিন শাখার সম্মিলিত বাহিনী। নতুন রাষ্ট্রপতি এরপর যাবেন প্রাক্তন রাষ্ট্রপতিকে তাঁর বাসস্থানে পৌঁছে দিতে।












Click it and Unblock the Notifications