২০১৯-এর নির্বাচনে জিতলেই নতুন বিমান মোদীর! চলছে অন্দর সজ্জার কাজ

ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের জন্য দুটি আলাদা উড়ান। ২০২০ সালের প্রথমের দিকে নতুন এই উড়ানের সাদসজ্জা পুরো হয়ে যাবে। এমনটাই জানানো হয়েছে সরকারি তরফে।

ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের জন্য দুটি আলাদা উড়ান। ২০২০ সালের প্রথমের দিকে নতুন এই উড়ানের সাদসজ্জা পুরো হয়ে যাবে। এমনটাই জানানো হয়েছে সরকারি তরফে।

২০১৯-এর নির্বাচনে জিতলেই নতুন বিমান মোদীর! চলছে অন্দর সজ্জার কাজ

সম্প্রতি এয়ার ইন্ডিয়া দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর কিনেছে। এই বিমানে আলাদা করে ভিআইপি এনক্লোসার, প্রেস কনফারেন্স রুম, আপতকালীন চিকিৎসা ব্যবসা রাখা হবে। বিমানে ওয়াই-ফাই এবং মিসাইল প্রতিরোধী ব্যবস্থাও থাকবে। চাহিদা অনুযায়ী সাজিয়ে তুলেতে বাকি সময় লাগবে।

এই মুহূর্তে যখন ভিভিআইপিরা দেশের বাইরে যান তখন এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বোয়িং ৭৪৭ বিমান ধার নেওয়া হয়। এই বিমান সরাসরি আমেরিকায় উড়ে যেতে পারে।

ফেব্রুয়ারি এবং মার্চে এয়ার ইন্ডিয়ায় বোয়িং ৭৭৭ অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৬ সালে নির্মাণকারী সংস্থা এয়ারোস্পেসকে ৬৮ টি বিমানের বরাত দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত দেশে আসা তিনটি এই ধরনের বিমানের মধ্যে দুটিকে ভিভিআইপিদের জন্য ব্যবহার করা হবে।

পদস্থ কেন্দ্রীয় সরকারি আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকার এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিমান দুটি কিনবে। বাজেট ঘোষণার সময়ই সরকারের তরফে এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিমান কেনার জন্য ৪৪৬৯.৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+