New Parliament Inaugration: আসছে ৭৫ টাকার কয়েন, নয়া সংসদ ভবনের উদ্বোধনে বড় চমক মোদী সরকারের
একদিকে যখন নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। তখনই নয়া সংসদ ভবনের উদ্বোধন স্মরণীয় করে রাখতে একের পর এক চমক তৈরি করতে চাইছে মোদী সরকার। সূত্রের খবর ৭৫ টাকার কয়েন এদিন প্রকাশ করা হবে।
নতুন সংসদ ভবনের উদ্বোধন স্মরণীয় করে রাখতে আগামী ২৮ মে নতুন ৭৫ টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

এদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিরোধীদের সঙ্গে তুমুল বিতণ্ডা চলছে মোদী সরকারের। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়েই প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন। তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে তারা নয়া সংসদ ভবনেরক উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে।

তৃণমূল কংগ্রেসের এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে ১৯টি বিরোধী দল। সেই তালিকায় রয়েছে কংগ্রেস, জেডিইউ, ডিএমকে, আরজেডি, জেডিইউ, এনসিপি। এমনকী বামেরাও তাতে সমর্থন জানিয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই বিরোধ। আজই সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। অন্যদিকে আবার বিজেডি এবং ওয়াই এসআর কংগ্রেস কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে।
বিরোধীদের চরম বিরোধিতার মাঝেই উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক চমক দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধন স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন সেদিন প্রকাশ্যে আনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কয়েন একদিকে যেমন নয়া সংসদ ভবনের উদ্বোধনকে স্মরমীয় করে রাখবে আরেক দিকে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিকেও স্মরণীয় করে রাখবে।
শাসক বিরোধী তরজার মাঝেই শাসক দল প্রচার চালিয়ে যাচ্ছে নয়া সংসদ ভবনের উদ্বোধনে। ২০২৪-র লোকসভা ভোটের আগে এই নয়া সংসদ ভবনের উদ্বোধন করে বড় চমক দিতে চাইছে মোদী সরকার। সেটা আঁচ করতে পেরে বিরোধীরাও ময়দানে নেমে পড়েছেন। কোনও ভাবেই ২০২৪-র লোকসভা ভোটের আগে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications