নতুন সংসদ ভবন: কোন সংস্থা তৈরি করেছে, কত সময় ও অর্থ, পুরনোর থেকে আলাদা কোথায়, একনজরে
নতুন সংসদ ভবনের উদ্বোধন হল ২৮ মে, রবিবার ২০২৩-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। এই উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী ৭৫ টাকার একটি কয়েন এবং বিশেষ স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন। নতুন সংসদ ভবন সম্পর্কে বিশেষ কিছু তথ্য একনজরে।
নতুন এই সংসদ ভবনটি তৈরি করেছে টাটা প্রজেক্টস লিমিটেড। নতুন সংসদ ভবনে বিশাল সংবিধান হল ছাড়াও রয়েছে সংসদ সদস্যদের জন্য লাউঞ্জ, লাইব্রেরি, বেশ কয়েকটি কমিটি রুম, ক্যাফে, খাওয়ার জায়গা। পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গাও রাখা হয়েছে। নকশা তৈরি করেছে গুজরাতের কোম্পানি এইচসিপি। আর এই সংদ ভবন তৈরিতে খরচ হয়েছে ১২০০ কোটি টাকা।

নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে বসতে পারবেন ৮৮৮ জন সদস্য। আর রাজ্যসভার কক্ষে বসতে পারবেন ৩৮৪ জন সদস্য। আর যৌথ অধিবেশন হলে বসতে পারবেন ১২৮০ জন সদস্য। প্রধানমন্ত্রী মোদী ২০২০-র ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় আড়াই বছরে এটি তৈরি হয়েছে। প্রায় ৬৪,৫০০ বর্গমিটার এলাকায় চারতলা ভবনটি ত্রিভূজাকার।

নতুন সংসদ ভবনের তিনটি দরজা রয়েছে। একটি হল জ্ঞান দ্বার, একটি শক্তি দ্বার আর তৃতীয়টি হল কর্মদ্বার। ভিআইপি, সাংসদ ও দর্শণার্থীদের জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। অধ্যক্ষের আসনের ডানদিকে রয়েছে ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল। এছাড়াও লোকসভার কক্ষটি জাতীয় পাখি ময়ূরের থিমে এবং রাজ্যসভার কক্ষটি জাতীয় ফুল পদ্মের থিমে তৈরি করা হয়েছে।

সেদিক থেকে দেখতে গেলে ব্রিটিশ আমলে তৈরি পুরনো সংসদ ভবন। ১৯২৭ সালে শুরু হয়ে ৬ বছরের মধ্যে পুরনো সংসদ ভবনের কাজ শেষ হয়েছিল। পুরনো ভবনটি বর্তমান প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এছাড়াও সদস্য সংখ্যার নিরিখেও বসার জায়গাও সংকুচিত।

পুরনো সংসদ ভবনের ব্যাস ৫৬৬ মিটার। পুরনো সংসদ ভবনে লোকসভার কক্ষে ৫৫০ জন বসতে পারেন। আর রাজ্যসভার কক্ষে ২৫০ জন বসতে পারেন। এছাড়াও সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সময় সাংসদদের বসার জায়গাও ছিল কম।












Click it and Unblock the Notifications