নতুন সংসদ ভবনের উদ্বোধন! জনগণকে অভিনন্দন জানিয়েছেন যোগী আদিত্যনাথ
নতুন সংসদ ভবন উদ্বোধনে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নতুন সংসদ ভবনে লোকসভার অভ্যন্তরে সেঙ্গলকে স্থাপন করাকে ভারতের ন্যায়বিচার, সার্বভৌমত্ব, ন্যায্যতা ও শক্তির প্রতীক বলে বর্ণনা করেছেন।
প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন এবং লোকসভার অভ্যন্তরে ঐতিহাসিক সেঙ্গল স্থাপন করেন। কর্নাটকের শ্রেঙ্গরি মঠের পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনে অংশ নেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটে বলেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। নতুন সংসদ ভবনকে তিনি নতুন ভারতের আশা প্রত্যাশা এবং আকাঙ্খার পূর্ণতার প্রতীক বিশাল, গৌরবময় এবং অনুপ্রেরণাদায়ক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এদিন নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন। এজন্য দেশবাসীকে আন্তরিক অভিনন্দন।
অপর একটি টুইটে তিনি বলেছেন, পরিত্র সেঙ্গল ভারতের ন্যায়বিচার, ন্যায্যতা, সার্বভৌমত্ব এবং শক্তির প্রতীক। এদিন নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেঙ্গল স্থাপন করেছেন বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। তিনি বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দেশবাসীর বিশ্বাসেই তা সম্ভব হয়েছে।

তিনি বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি নতুন সোনালী অধ্যায় যুক্ত করবে। স্বাধীনতার অমৃতকালের সময় এই জাতীয় কাজ এক ভারত- শ্রেষ্ঠ ভারতের অনুভূতিকে বাড়িয়ে তুলবে বলেও মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। শেষে বলেছেন জয় হিন্দ। এছাড়াও তিনি MyParliamentMyPride হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।












Click it and Unblock the Notifications