Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গণতন্ত্রের প্রতি অবজ্ঞা! নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের নিশানা NDA-এর

New Parliament Inauguration: রবিবার ২৮ মে দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে বুধবার দেশের ১৯ টি রাজনৈতিক দল একযোগে বিবৃতি দিয়ে জানায় তারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে এনডিএ।

এনডিএ-র তরফে পাল্টা বিবৃতি জারি করে বলা হয়েছে, বিরোধীদের কাজ নিছক অসম্মানজনকই নয়, এটি আমাদের দেশের গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক মূল্যবোধেরও অবমাননা। বিজেপির নেতৃত্বাধীন জোট বলেছে, গত নয় বছরে বিরোধী দলগুলি সংসদীয় পদ্ধতিকে সেরকম সম্মান জানাতে দেখা যায়নি।

 গণতন্ত্রের প্রতি অবজ্ঞা! নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের নিশানা NDA-এর

এনডিএ বলেছে, বিরোধীদের এই পদক্ষেপ শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনাই নয়, এটি গণতন্ত্রেরও অবমাননা। সরকারি জোট আরও বলেছেন বিরোধীদের এই ধরনের অবজ্ঞার ঘটনা প্রথম নয়। গত নয় বছরে বিরোধী দলগুলি সংসদীয় পদ্ধতির প্রতি বারে বারে অসম্মান প্রদর্শন করেছে। অভিবেশনকে ব্যাহত করেছে। গুরুত্বপূর্ণ আইন পাশের সময় ওয়াকআউট করেছে।

যেখানে বিরোধীদের সংসদীয় দায়িত্ব পালনের কথা, সেই জায়গায় তাদের মনোভাব কখনই সামাজিক ছিল না। সাম্প্রতিক নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক আগেরকার আচরণে আরেকটি পালক যুক্ত করেছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা, বলেছে এনডিএ।

এনডিএ বিরোধীদের প্রতি আক্রমণ তীব্র করে বলেছে, বিরোধীদের ভণ্ডামির কোনও সীমা নেই। দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সভাপতিত্বে হওয়া জিএসটি নিয়ে বিশেষ অধিবেশন বয়কট করেছিল বিরোধীরা। তাঁকে ভারতরত্ন প্রদান অনুষ্ঠানও এড়িয়ে গিয়েছিল তারা।

যেসব দল ২৮ মে-র অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে, তারা হল, কংগ্রেস, ডিএমকে, আপ, শিবসেনা (ইউবিটি), এসপি, সিপিআই, সিপিআইএম, আরএসপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেরল কংগ্রেস (মানি), ভিসিকে, এমডিএমকে, রাষ্ট্রীয় লোকদল, টিএমসি, জেডিইউ, এনসিপি, আরজেডি, আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স।

 গণতন্ত্রের প্রতি অবজ্ঞা! নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের নিশানা NDA-এর

অন্যদিকে যেসব দল সেদিনের অনুষ্ঠানে যোগ দেবে, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, শিরোমনি অকালি দল, টিডিপি। শিবসেনা (শিন্ডে গোষ্ঠী), বিএসপি, এআইএডিএমকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা করছে সরকার পক্ষ।

বিরোধীদের আপত্তি রাষ্ট্রপতি থাকতে কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তাদের যুক্তি দেশের প্রধান হলেন রাষ্ট্রপতি। তার ওপরে এই মুহূর্তে রাষ্ট্রপতির আসনে প্রথম আদিবাসী মহিলা। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী রবিবার বহু কোটি টাকায় তৈরি দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। নতুন সংসদ ভবনে ১২০০-র বেশি সংসদ সদস্যের বসার জায়গা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+