১২০০০ 'ব্লক' করা টুইটার অ্যাকাউন্ট 'আনব্লক' করার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার

১২০০০ 'ব্লক' করা টুইটার অ্যাকাউন্ট 'আনব্লক' করার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার
নয়াদিল্লি, ৯ জুন : ইউপিএ সরকারের বন্ধ করে দেওয়া ১২০০০ টুইটার অ্যাকাউন্টকে আনব্লক করা হবে খুব শীঘ্রই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

এই ব্লক করা অ্যাকাউন্টগুলির মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট সাম্প্রতিক কালে অর্থাৎ লোকসভা নির্বাচন চলার সময়ে বন্ধ করা হয়েছে। সূত্রের তরফে জানানো হয়েছে এই অ্যাকাউন্টগুলি থেকে বিজেপি, কংগ্রেসের মতো প্রধান রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অশালীন মন্তব্য, কুরুচিকর শব্দ প্রয়োগ করা হতো।

আবার অনেক অ্যাকাউন্ট ইউপিএ সরকার ও তাদের নেতা-মন্ত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ব্লক করে দেওয়া হয়েছিল।

কিন্তু এনডিএ সরকার সেই ব্লক করে দেওয়া অ্যাকাউন্টগুলি ফের আনব্লক করতে উদ্যোগী হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এনডিএ সরকার সমস্ত ধরণের মানুষের সঙ্গে সংযোগ চাইছে। বিভিন্ন ধরণের মানুষের কী ধরণের চিন্তাভাবনা তাও মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে জানতে চাইছেন। এর ফলে মানুষের ক্ষোভের দিকটাও জানা যাবে বলে মনে করছে এনডিএ সরকার।

সোস্যাল মিডিয়ায় বাক স্বাধীনতা বিষয়টি তর্ক সাপেক্ষ। সম্প্রতি ফেসবুকে শিবসেনার বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করায় পুণের এক মুসলিম আইটি ম্যানেজারকে পিটিয়ে খুন করা হল। এই সব ব্লক করে অ্যাকাউন্ট খুলে দিয়ে কোনও রকম অস্বস্তিতে পড়বে না তো নয়া সরকার?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+