মোদী লুলার কথায় নতুন গতি, গ্লোবাল সাউথে সহযোগিতা বাড়ানোর বার্তা
ভারত ও ব্রাজিল দুটি উদীয়মান শক্তি, দুই দেশই 'গ্লোবাল সাউথ' এর কণ্ঠস্বর। সেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও গতি এল বৃহস্পতিবারের এক টেলিফোনে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে। দুই নেতাই তুলে ধরলেন ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা। মোদী এক্স হ্যাণ্ডেলে লিখলেন "ভারত ও ব্রাজিল সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে। গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত জরুরি।"

শুধু রাজনৈতিক কূটনীতি নয়, বাণিজ্য, প্রযুক্তি ও অর্থনীতিতেও দুই দেশের সমন্বয় বাড়ানোর বার্তা উঠে এসেছে আলোচনায়।
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের বড় আয়োজন এ আই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ফেব্রুয়ারিতে ভারতে আসতে পারেন প্রেসিডেন্ট লুলা। পাঁচ দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোও থাকছেন অতিথি তালিকায় অর্থাৎ কূটনৈতিক মঞ্চে ভারতের জন্য এক বিরল সুযোগ।
এই সময়ে দুই দেশই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্কের চাপে। রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোদীকে "গ্রেট ফ্রেন্ড" বলে উল্লেখ করেছেন ও খুব শীঘ্রই ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে ভাল একটি বাণিজ্য চুক্তি হবে বলেও ইঙ্গিত দিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেনণ"বিশ্বকে ভারত এ বার স্পষ্ট বার্তা দিয়েছে অর্থনীতিকে মোদী নতুনভাবে খুলে দিয়েছেন। ভবিষ্যতের জন্য ভারতের সঙ্গে অংশীদার হন।"
সেমিকন্ডাক্টর থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রিন এনার্জি, উৎপাদন সব ক্ষেত্রেই ভারত বিশ্বকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে।












Click it and Unblock the Notifications