বাদল অধিবেশন শুরুর মুখে কেন সামনে এল পেগাসাস কাণ্ড? রহস্যের গন্ধ পাচ্ছেন নয়া তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বাদল অধিবেশন শুরুর মুখে কেন সামনে এল পেগাসাস কাণ্ড? রহস্যের গন্ধ পাচ্ছেন নয়া তথ্যপ্রযুক্তি মন্ত্রী
পেগাসাস স্পাইওয়্যার নিয়ে ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে ভারতের রাজ্য-রাজনীতিতে। বিদেশি স্পাইওয়্যার দিয়ে বিদ্বজনেদের ফোনে আড়ি পাতার অভিযোগে বিদ্ধ কেন্দ্র। যার জেরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংসদ, সর্বত্রই বিরোধীদের সাঁড়াশি আক্রামণের মুখে মোদী সরকার। এমনকী যার ছাপ পড়ল লোকসভার বাদল অধিবেশনের শুরুতেই।

সাফাই গাইছে কেন্দ্র
এদিকে সরকারের দাবি ভারতীয় গণতন্ত্র এবং তার প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার চেষ্টা করতেই এই সরকার বিরোধী তথ্য ছড়ানো হচ্ছে। এর সঙ্গে সরকারের প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই বলে সাফাই গাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অবশেষে সেই একই সুরে গান গাইতে দেখা গেল নয়া তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও।

লোকসভায় কী বললেন অশ্বিনী বৈষ্ণব
এদিন লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, 'হোয়াটঅ্যাপ হ্যাকের বিষয়ে আগেও পেগাসাস নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। তবে বর্তমানে যে অভিযোগ তোলা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই কাজ করা হয়েছে। বৈআইনি বা অসাধু প্রক্রিয়া নজরদারি ভারতের মতো দেশে কোনোভাবেই সম্ভব নয়।'

রহস্যের গন্ধ পাচ্ছেন নয়া তথ্যপ্রযুক্তি মন্ত্রী
অন্যদিকে বাদল অধিবেশনের শুরু আগেই আচমকা এই খবর চাউর করার পিছনে রহস্যের গন্ধও পাচ্ছেন নয়া তথ্যপ্রযুক্তি মন্ত্রী। এদিন তিনি আরও বলেন, একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর গতকাল রাতে একটি ওয়েব পোর্টালে প্রকাশিত হয়। একাধিক বিষয়ে প্রমাণ ছড়াই এই খবরে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে সংসদের বাদল অধিবেশনের ঠিক একদিন আগে প্রতিবেদনটি সামনে এল। এটা কোনও ভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না।"

আসল ঘটনার সত্রপাত কোথায় ?
প্রসঙ্গত উল্লেখ্য, ইজরায়েলের এনএসও সংস্থার তৈরি পেগাসাস স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে আড়ি পাতা হচ্ছিল ফোনে। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। যাদের ফোনে আঁড়ি পাতা হচ্ছিল তাদের তালিকায় রয়েছেন দেশের একাধিক প্রথমসারির সাংবাদিক সহ একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। রয়েছেন মোদী সরকারেরই দু'জন মন্ত্রী। বিরোধী শিবিরের তিন জন গুরুত্বপূর্ণ নেতা। রয়েছেন সমাজকর্মী, সরকারি আমলা, আইনজীবীরাও।












Click it and Unblock the Notifications