'মন কী বাত' অনুষ্ঠানে এক 'ইতিবাচক ভারত' গড়ার আহ্বান দেন প্রধানমন্ত্রী

এই বছরের শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে একগুচ্ছ বিষয়কে সামনে রেখে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই বছরের শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে একগুচ্ছ বিষয়কে সামনে রেখে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মাসের শেষ সপ্তাহের রবিবার দেশের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। বছরের শেষ রবিবারে তাঁর বার্তায় কোন কোন বিষয় উঠে এল দেকে নেওয়া যাক।

'মন কী বাত' অনুষ্ঠানে এক 'ইতিবাচক ভারত' গড়ার আহ্বান দেন প্রধানমন্ত্রী

  • সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
  • সারাদেশের জেলাগুলিতে কৃত্রিম সংসদ গোড়ে তোলার ভাবনার কথা বলেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ অগাস্ট থেকে কার্যকর হবে এই ভাবনা।
  • নতুন ভারত জাতিভেদ ও সাম্প্রদায়িকতামুক্ত হতে হবে, দুর্নীতি ও জঞ্জাল মুক্ত ভারত তৈরি করতে হবে।
  • সামনের বছর গুরু গোবিন্দ সিং জির ৩৫০ বছরপূর্তি অনুষ্ঠানের কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
  • রামকৃষ্ণ পরমহংসের কথা উল্লেখ করে তিনি সকলকে সেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ করেন পবিত্র বাইবেল-এর।
  • এছাড়াও দেশের যুবসম্প্রদায়ের উদ্দেশে তিনি গণতন্ত্রের মাহাত্ম তুলে ধরেন।
  • মুসলিম মহিলাদের হজ যাত্রার সুবিধায় সরকার কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে মোদী দেশবাসীকে জানান, মুসলিম মহিলাদের হজ যাত্রার কিছু নিয়ম পরিবর্তন করার পর ১৩০০ মহিলা হজে যাওয়ার আবেদন জানিয়েছেন।
  • এক 'ইতিবাচক ভারত' গড়ে তোলার জন্য আহ্বান দেন মোদী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+