Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রংয়ের উৎসবে মাতার আগে সাবধান! H3N2 ফ্লু-য়ের সংক্রমণ বাড়তে পারে হোলিতে, বাড়ছে করোনা সংক্রমণও

অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে হোলিতে

নতুন ধরনের ইনফ্লুয়েঞ্জা থাবা বসাচ্ছে শরীরে। তাতে মৃত্যু পর্যন্ত ঘটছে। যার ডাক্তারি নাম H3N2 Flu। দেশের একাধিক প্রান্তে এই ফ্লুয়ের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে আশ্চর্যজনক ভাবে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ইনফ্লুয়েঞ্জায় শিশুদের প্রাণ সংশয় হচ্ছে। পশ্চিমবঙ্গে শিশুদের এক প্রকার মৃত্যু মিছিল শুরু হয়েছে। হোলিতে আরও বাড়তে পারে এই সংক্রমণ আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। ফের মাস্ক পরার কথা বলা হয়েছে।

হোলিতে সাবধান

হোলিতে সাবধান

হোলির আগে সাবধান। করোনা আতঙ্কের মাঝেই আবার H3N2 Flu-র সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। তাতে মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই রোগের সংক্রমণে মৃত্যু পর্যন্ত হচ্ছে। আগে থেকেই তাই এই ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। করোনার মতই সংক্রামক এই ইনফ্লুয়েঞ্জা। হোলিতে এর সংক্রমণ আরও ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। দ্রুত এর সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গবেষকরা জানিয়েছেন, করোনা সংক্রমণও চুপিসারে বাড়তে শুরু করেছে। ইনস্টিটিউট অব ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, প্রতিবছরই এই সময়টাই এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয় তবে এবার একটু বেশি হারেই বাড়ছে এই সংক্রমণ। তিনি জানিয়েছেন বেশ কয়েকবছর আগেই এইচওয়ানএনওয়ান ভাইরাসের সংক্রমণ ভারতে ছড়িয়ে পড়েছিল মহামারীর আকারে। কিন্তু এবার এই ভাইরাস নিজের ধরণ বদলেছে। সেকারণেই সংক্রমণ এত মারাত্মক আকার নিতে শুরু করেছে।

অ্যাডিনো ভাইরাসের দাপট

অ্যাডিনো ভাইরাসের দাপট

এদিকে আবার অ্যাডিনো বাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গে মারাত্মক আকার নিয়েছে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ। সেই সংক্রমণ থাবা বসাতে শুরু করেছে শিশুদের শরীরে। পশ্চিমবঙ্গে লাগাতার শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের কারণে। অ্যাডিনো ভাইরাসের ধাক্কা সামলে উঠতে হিমসিম অবস্থা শহরের হাসপাতাল গুলিতে। ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছো অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ। মারাত্মক আকার নিয়েছে হাসপাতালের পরিস্থিতি। শিশু বিভাগ ভর্তি। শয্যা পাওয়া যাচ্ছে না।

মাস্ক পরা আবশ্যিক

মাস্ক পরা আবশ্যিক

এই ভাইরাস এবং ফ্লুয়ের সংক্রমণ রুখতে ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে শিশুদের মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক করা হয়েছে। বাইরে বেরোলেই যেন শিশুদের মাস্ক পরতে দেওয়া হয়। এবং শিশুরা যেন মাস্ক পরেই স্কুলে যায় তার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর হলে শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+