পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ, তামিলনাড়ুর বিজেপি প্রধান হলেন রাজ্যপাল

কয়েকদিন আগেই বদলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রবিবার আরও পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। তেলঙ্গানার রাজ্যপাল হলেন তামিলনাড়ুর বিজেপি প্রধান তামিলসাই সৌন্দরারাজন।

কয়েকদিন আগেই বদলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রবিবার আরও পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল।
এই রদবদলে ঐতিহাসিক কাণ্ড ঘটিয়েছে বিজেপি সরকার। তামিলনাড়ুর বিজেপি প্রথান তামিলসাই সৌন্দর্যরাজনকে তেলঙ্গানার রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই সৌন্দর্যরাজনই দক্ষিণ ভারতে বিজেপির প্রসারের মূল কান্ডারি। দক্ষিণ ভারতে যখন বিজেপির কোনও অস্তিত্বই ছিল না তখন এই সৌন্দর্যরাজনই দায়িত্ব নিয়েছিলেন। দ্রাবিড় রাজনীতির প্রবল চাপের মধ্যেও বিজেপি সংগঠনকে শক্তিশালী করেছিলেন তিনি। সেই পরিশ্রমের পুরস্কার হিসেবেই তেলঙ্গানার প্রথম রাজ্যপাল নিয়োগ করা হল তাঁকে।

পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ, তামিলনাড়ুর বিজেপি প্রধান হলেন রাজ্যপাল

এছাড়াও আর চার রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগত সিং কোসাইয়ারি হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। বিধানসভা ভোটের আগে রাজ্যপাল বদলে অন্য সমীকরণ দেখছন বিরোধীরা।

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেও রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির। তার পরেই পদ পরিবর্তন। পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেই এগোচ্ছে বিজেপি। ঠিক একই পরিস্থিতি তেলঙ্গানাতেও।

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আরিফ মহম্মদ খানকে নিযুক্ত করা হয়েছে কেরলের রাজ্যপাল হিসেবে। হিমাচল প্রদেশের রাজ্যপাল কলরাজ মিশ্রকে রাজস্থানের রাজ্যপাল পদে বসানো হয়েছে। এই পদে এতোদিন ছিলেন কল্যাণ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+