মোদীকে ধন্যবাদ জানিয়ে বাংলার নয়া রাজ্যপাল বললেন, 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির'
স্থায়ী রাজ্যপাল পেল বাংলা! গত কয়েকমাস আগেই দেশের উপ-রাষ্ট্রপতি পদে মনোনীত হন জগদীপ ধনখড়। এরপর থেকে কার্যত ফাঁকাই ছিল রাজ্যপালের পদটি। যদিও অস্থায়ী রাজ্যপাল হিসাবে লা গণেশন দায়িত্ব সামলাচ্ছিলেন। দীর্ঘ পাঁচমাস পর অবশেষে বা
স্থায়ী রাজ্যপাল পেল বাংলা! গত কয়েকমাস আগেই দেশের উপ-রাষ্ট্রপতি পদে মনোনীত হন জগদীপ ধনখড়। এরপর থেকে কার্যত ফাঁকাই ছিল রাজ্যপালের পদটি। যদিও অস্থায়ী রাজ্যপাল হিসাবে লা গণেশন দায়িত্ব সামলাচ্ছিলেন। দীর্ঘ পাঁচমাস পর অবশেষে বাংলার জন্যে স্থায়ী রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ঘোষণা অনুযায়ী, বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস। ইতিমধ্যে নয়া রাজ্যপালকে স্বাগত জানিয়েছে সমস্ত রাজনৈতিক দলই।

মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর সি ভি আনন্দ বোস
তবে বাংলাতে রাজ্যপালের দায়িত্ব পাওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর সি ভি আনন্দ বোস। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলার মতো জায়গাতে রাজ্যপালের দায়িত্ব পাওয়াটা সম্মানের। শুধু তাই নয়, এজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর সি ভি আনন্দ বোস। শুধু তাই নয়, সংবিধানের মধ্যে থেকে যাতে নির্বাচিত সরকার যাতে ভালো ভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করব বলেও মন্তব্য নয়া রাজ্যপালের। শুধু তাই নয়, বাংলার উন্নয়নে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলায় বললেন কবিতা
তবে বাংলার সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর সি ভি আনন্দ বোস। বিশেষ করে কলকাতার সঙ্গে আত্মিক সম্পর্কের কথাও বলেন তিনি। কারণ কলকাতা থেকে তাঁর ব্যাংকিং জীবনের কেরিয়ার শুরু বলে জানিয়েছেন। ফলে সেই যোগাযোগ রয়েছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন আনন্দ বোস। তবে বাংলা জানেন কিনা প্রশ্নের রবীন্দ্রনাথের চিত্ত জেথা ভয় শূন্য কবিতার কিছু অংশ তুলে ধরেন তাঁর মন্তব্যে। তবে প্রত্যেকদিন একটা করে নতুন বাংলা শব্দ শিখবেন বলে জানিয়েছেন নয়া রাজ্যপাল।

রাজ্যে আসছেন ডক্টর সি ভি আনন্দ বোস।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যে আসছেন ডক্টর সি ভি আনন্দ বোস। সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব তিনি বুঝে নেবেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। চড়ছে রাজনীতির পারদ। সেখানে দাঁড়িয়ে বারবার স্থায়ী রাজ্যপালের দাবি উঠছিল বঙ্গ বিজেপির তরফে। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রের কাছেও দাবি জানায় বিজেপি নেতৃত্ব। সেখানে দাঁড়িয়ে এবার স্থায়ী রাজ্যপাল পেল বাংলা।
বলে রাখা প্রয়োজন, প্রাক্তন আইএএম অফিসার বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ১৯৭৭ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস ২০১৮-র জুন থেকে বর্তমান কাজে যুক্ত রয়েছেন। তিনি রাজ্যের মুখ্যসচিব, ভারত সরকারের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছেন। জেলাশাসক হিসেবে কাজ করা ছাড়াো, শিক্ষা, বন, পরিবেশ, শ্রম দফতরের সচিব হিসেবে কাজ করেছেন।












Click it and Unblock the Notifications