ফরাক্কা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তের নির্দেশ রেলমন্ত্রকের

উত্তর প্রদেশের রায়বেরিলিতে ফারাক্কা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। মালদা নিউ ফারাক্কা-নয়া দিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭, আহত ৫১ জন।

উত্তর প্রদেশের রায়বেরিলিতে ফারাক্কা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। মালদা নিউ ফরাক্কা-নয়া দিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭, আহত ৪১ জন। ঘটনায় উদ্ধার কাজে আরও গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। আহতদের যাতে সঠিক চিকিৎসা হয় সেদিকেও নজর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেল মন্ত্রক সূত্রে। গোটা দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

ফারাক্কা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তের নির্দেশ রেলমন্ত্রকের

এর আগে, উত্তর প্রদেশের রায়বরেলির কাছে লাইনচ্যুত হয় নিউ দিল্লি-মালদা নিউ ফরাক্কা এক্সপ্রেস। সকাল ছটা পাঁচ নাগাদ এই দুর্ঘটাটি ঘটে বলে জানা গিয়েছে। বুধবার সকাল নটায় মালদা থেকে রওনা হয়েছিল ট্রেনটি। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আটকে রয়েছে ১৮ টি এক্সপ্রেস ট্রেন।

ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত ৪১ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারেন বলে অনুমান। মালদা, মোঘরসরাই, পটনায় খোলা হয়েছে হেল্পলাইন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+